চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ষসেরা গোলরক্ষক বাজপাখি মার্টিনেজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:10 পূর্বাহ্ন 28, ফেব্রুয়ারি 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বাজপাখি মার্টিনেজের ছবি, তিনি পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

থিবো কোর্ত্তয়া ও ইয়াসিন বুনোকে টপকে ফিফা বর্ষসেরা গোলকিপার হয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। কাতার বিশ্বকাপ ও কোপা আমেরিকায় আর্জেন্টিনার শিরোপা জয়ের অন্যতম নায়ক তিনি। ম্যাচজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স ও কোয়ার্টার ফাইনাল আর ফাইনালে টাইব্রেকারে অপ্রতিরোধ্য এমি ছিলেন আলবিসেলেস্তেদের ত্রাণকর্তা।

সোমবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে জমকালো আয়োজনে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের ২০২১–২২ মৌসুমের বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেয়া হয়। কাতার বিশ্বকাপ পর্যন্ত সেরাদের পারফরম্যান্স বিবেচনায় নেয়া হয়েছে।

প্রয়াত ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে স্মরণ করে ফিফার এবারের অনুষ্ঠান শুরু করা হয়। সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বিশেষ অতিথি হিসেবে ব্রাজিলের আরেক কিংবদন্তি রোনাল্ডো নাজারিও স্মরণ করেন পেলেকে।

গত জানুয়ারিতে বর্ষসেরা ১৪ গোলকিপারের তালিকা দিয়েছিল ফিফা। ১২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটের শেষে ১০ ফেব্রুয়ারি সেরা তিনের নাম জানায়। ফিফার সদস্য দেশগুলোর কোচ, অধিনায়ক, নির্বাচিত গণমাধ্যম প্রতিনিধিদের ভোটে বর্ষসেরা নির্বাচিত করা হয়।

বিশ্বজয়ী আর্জেন্টাইন গোলকিপার মার্টিনেজ কাতার বিশ্বআসরে ছিলেন অনন্য। ৭ ম্যাচে ক্লিনশিট রেখেছিলেন ৩টিতে। নকআউট পর্বে টাইব্রেকারে ছিলেন জয়ের অন্যতম নায়ক।

গ্রুপপর্বে বাঁচা-মরার লড়াইয়ে মেক্সিকোর সঙ্গে ফ্রি-কিকে দুর্দান্ত সেভ করে বাঁচিয়ে রেখেছিলেন ম্যাচ। শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার সঙ্গে শেষ মিনিটে দারুণ সেভ করে দলকে নেন কোয়ার্টারে।

কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে সেভ করেছিলেন দুটি শট। সেমিফাইনালেও ছিলেন অপ্রতিরোধ্য।

ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ৩-৩ গোল সমতার পর ১২৩ মিনিটে কুলু মুয়ানির শট ঠেকিয়ে দলকে অনিবার্য হার থেকে রক্ষা করেন মার্টিনেজ। টাইব্রেকারে সেভ করেন একটি শট। মাইন্ড গেমে হারিয়ে কিংসলে কোম্যানকে বঞ্চিত করেন জালের দেখা পেতে।

টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। কাটে ৩৬ বছরের শিরোপাখরা। অনবদ্য পারফরম্যান্সে কাতার আসরের সেরা গোলকিপার হয়ে জিতেছেন গোল্ডেন গ্লাভস। এবার হলেন ফিফার বর্ষসেরা।

Tags: আর্জেন্টিনাকাতার বিশ্বকাপ-2022কোর্ত্তয়ামার্টিনেজলিড স্পোর্টস
Previous Post

বাংলাদেশ স্বচ্ছ্বতা জবাবদিহিতায় অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চেয়েও এগিয়ে: তথ্যমন্ত্রী

Next Post

আনচেলত্তি-গার্দিওলাকে টপকে বর্ষসেরা কোচ স্কালোনি

Next Post
অ্যালেগ্রি বিশ্বকাপের সেরা কোচ হিসেবে স্বীকৃতি পাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আনচেলত্তি-গার্দিওলাকে টপকে বর্ষসেরা কোচ স্কালোনি

লিওনেল মেসি ফিফা বর্ষসেরা পুরস্কার গ্রহণের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে ফিফা বর্ষসেরা লিওনেল মেসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT