চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি একটি অবৈধ দল: শিক্ষামন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:57 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, জনপদ, জামালপুর
A A
শিক্ষামন্ত্রী বিএনপি সম্পর্কে বক্তব্য দিচ্ছেন, সাংবাদিকরা শুনছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হাফিজ রায়হান: জামালপুরে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপির জন্ম হচ্ছে একজন অবৈধ ক্ষমতা দখলকারীর ক্ষমতাকে কুক্ষিগত করার অপচেষ্টার অংশ হিসেবে। বিএনপি একটি অবৈধ দল তার জন্মটাই অবৈধ, তারা সন্ত্রাস করে, জঙ্গিবাদ করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে দেশকে পিছিয়ে দেয়।

দীপু মনি আরও বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন দল, নির্বাচনের আগে তারা সবসময় চেষ্টা করে পরিস্থিতিটাকে ঘোলাটে করে কিভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যায়।

আজ দুপুরে জেলার ইসলামপুর উপজেলার এম এ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজ পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সরকারে যেমন আছে তেমনি মাঠেও আছে এবং মাঠে থাকবে।

জনগণের জানমাল রক্ষায় এবং দেশের শান্তি-শৃঙ্খলা সুরক্ষায় বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে। কাউকেই এ দেশের শান্তি-শৃঙ্খলা উন্নয়ন নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রী ইসলামপুর উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করছেন। পরে তিনি ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে ইসলামপুর উপজেলা প্রশাসন আয়োজিত স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষক সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন। এরপর তিনি জামালপুর সদর উপজেলার আরও ৪টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।

Tags: আওয়ামী লীগনির্বাচন
Previous Post

৫০ দিনে ১৭ ম্যাচের চাপ, শেষপর্যন্ত লড়তে চান আনচেলত্তি

Next Post

২ দিনের কাজ ২ ঘণ্টায় করেন শাহরুখ!

Next Post
শাহরুখ খান হাসিমুখে, পটভূমিতে মরুভূমি দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

২ দিনের কাজ ২ ঘণ্টায় করেন শাহরুখ!

কাপ্তাই হ্রদে শ্রমিকের মরদেহ উদ্ধার, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কাপ্তাই হ্রদ থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT