চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টি: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:06 অপরাহ্ন 14, জানুয়ারি 2017
in রাজনীতি
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে-নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টিতে পরিণত হয়েছে। শুধু নালিশ করাই তাদের কাজ। তারা উন্নয়ন দেখে না। তারা অন্ধকারে ঢিল ছুড়ে।

শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদীর ওপর ১২৬ কোটি টাকা ব্যয়ে সেতুর নির্মাণ কাজের উদ্বোধন শেষে বিএনপির উদ্দেশে এসব কথা বলেন তিনি।

এ সময় নির্বাচন কমিশন গঠন নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের। জানান, রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী সে সিন্ধান্ত দেবেন সেটি যদি আওয়ামী লীগের বিরুদ্ধেও যায় তাও তারা মেনে নেবে।

তিনি আরও বলেন, তারা বলেছিল পদ্মা সেতু করতে পারব না। এখন ৪০ ভাগ কাজ হয়ে গেছে। এখন হয়তো বিএনপি বলবে সেতুর সিমেন্ট-রড ভালো না, এই সেতু ভেঙ্গে পড়তে পারে।

আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন। জনবিচ্ছিন্ন নেতাদের পক্ষে আগামী নির্বাচনে দলের মনোনয়ন পাওয়া কঠিন হবে। এক শ্রেণির নেতা-কর্মী আছে যারা মনে করে সরকারের শেষ সময়ে কিছু খেয়ে ফেলি। এই খাই খাই ভাব এখনই বন্ধ করতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী সাংসদ এম এ মান্নান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার সংরক্ষিত নারী আসনের সাংসদ শামসুন্নাহার বেগম শাহানা, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক এনামুল কবির ইমন প্রমুখ।

Tags: ওবায়দুল কাদেরনির্বাচন কমিশন
Previous Post

সুযোগমতো আন্দোলনে নামবে বিএনপি: মির্জা ফখরুল

Next Post

শুধু মদ খেয়ে ড্রাইভিংই নিষিদ্ধ নয়, বাংলাদেশে মদ খাওয়াই নিষিদ্ধ

Next Post

শুধু মদ খেয়ে ড্রাইভিংই নিষিদ্ধ নয়, বাংলাদেশে মদ খাওয়াই নিষিদ্ধ

নির্বাচনের প্রস্তুতি নিতে শেখ হাসিনার নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT