চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপহরণের ১৪ ঘণ্টা পর পাওয়া গেল রোহিঙ্গা ইমামের মৃতদেহ

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
5:48 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
উখিয়া ক্যাম্পের রোহিঙ্গা শিবিরের দৃশ্য, ঝুঁকিপূর্ণ জীবনযাত্রা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়া আশ্রয় শিবিরে অপহরণের ১৪ ঘণ্টা পর স্থানীয় একটি মসজিদের ইমামের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সামসু আলম (৩৮) উখিয়া উপজেলার ১৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি-ব্লকের বাসিন্দা মৃত মিয়া চান এর ছেলে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সকাল ১০টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সীমানা এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, আলম রোহিঙ্গা আশ্রয় শিবিরের স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন।

স্থানীয়দের বরাতে শেখ মোহাম্মদ আলী বলেন, শুক্রবার রাত ৮ টার দিকে সামসু আলমকে নিজের ঘর থেকে অস্ত্রের মুখে মুখোশ পরিহিত একদল দূর্বৃত্ত অপহরণ করে নিয়ে যায়। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোজাখুজি করেও তার সন্ধান পাননি। শনিবার সকাল ১০ টার দিকে উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সীমানা এলাকায় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা এপিবিএন পুলিশকে খবর দেয়।

পরে এপিবিএন এর সংশ্লিষ্টদের খবরে উখিয়া থানা পুলিশ রক্তাক্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করেছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

ওসি বলেন, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে ব্যক্তিগত প্রতিপক্ষ বা কোন দুষ্কৃতিকারী গোষ্টি আলমকে অপহরণ করে খুন করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান শেখ মোহাম্মদ আলী।

Tags: অপহরণউখিয়াকক্সবাজাররোহিঙ্গা
Previous Post

ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বোমা হামলা

Next Post

কক্সবাজারে ৪ দশমিক ১০ মাত্রার ভূমিকম্প

Next Post
কক্সবাজারে ৪.১০ মাত্রার ভূমিকম্পের রেকর্ডিং চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে ৪ দশমিক ১০ মাত্রার ভূমিকম্প

অভিনেতা পুতিনের ছবি, যুক্তরাষ্ট্রের পতাকাসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-চীন বাধা না দিলে ইউক্রেনে পরমাণু হামলা করতেন পুতিন: ব্লিঙ্কেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT