চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুট-ব্রুকের ২৯৪ রানের জুটিতে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:51 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ডের ক্রিকেটাররা জয়ের উদযাপন করছে, মাঠে আনন্দের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

২১ রানেই টপঅর্ডারের ৩ জনের বিদায়। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথমদিনের শুরুতেই বিপদে পড়েছিল ইংল্যান্ড। বিপর্যয়ের মুখে চতুর্থ উইকেট জুটিতে টেনে তুলেছেন জো রুট ও হ্যারি ব্রুক। সফরকারী দু-ব্যাটারের অবিচ্ছিন্ন ২৯৪ রানের জুটিতে প্রথমদিনে ভালো অবস্থানে আছে বেন স্টোকসের দল।

শুক্রবার ওয়েলিংটনে টসে হেরে ব্যাটে নেমে বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। ৫ রানেই ম্যাট হেনরির শিকার হন ওপেনার জ্যাক ক্রাউলি। ২১ রানে আবারও আঘাত হানেন হেনরি। ফেরান তিনে নামা অলি পোপকে। ১০ রান করে ব্রেসওয়েলকে ক্যাচ দেন তিনি।

পরের ওভারে তৃতীয় উইকেট হারায় সফরকারী দল। ব্রেসওয়েলের তালুবন্দি হয়ে টিম সাউদির শিকার হন ইংলিশ ওপেনার বেন ডাকেট। ২১ বলে ৯ রান করে যান।

চতুর্থ উইকেট জুটিতে হাল ধরেন জো রুট ও হ্যারি ব্রুক। দুজনের অনবদ্য জুটিতে আসে ২৯৪ রান। ব্যাটিংয়ে রুট কিছুটা ধীর থাকলেও রান তুলেছেন হ্যারি। গত সেপ্টেম্বরে ইংল্যান্ড জার্সিতে অভিষেক হওয়া হ্যারি ১২তম টেস্টে তুলে নিয়েছেন চতুর্থ শতক। ২৪ চার ও ৫ জয়ে ১৬৯ বলে অপরাজিত আছেন ১৮৪ রানে।

ক্যারিয়ারের ৩০তম শতক তুলে নিয়েছেন জো রুট। ১৮২ বলে ১০১ রানের ইনিংস খেলে আছেন অপরাজিত। প্রথমদিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৩১৫ রান। বৃষ্টির কারণে আগেভাগে খেলা শেষ হয়, দিনের খেলা হয়েছে কেবল ৬৫ ওভার।

স্বাগতিকদের হয়ে ২ উইকেট নিয়েছেন ম্যাট হেনরি, টিম সাউদি নিয়েছেন একটি উইকেট।

Tags: ইংল্যান্ডনিউজিল্যান্ডব্রুকরুটলিড স্পোর্টস
Previous Post

সেলিব্রেটির চেয়ে সু-অভিনেত্রী ট্যাগ বেশি পাই: ভাবনা

Next Post

তুরস্কে অস্থায়ী আশ্রয়কেন্দ্র বাড়ানো হচ্ছে

Next Post
তুরস্কে অস্থায়ী আশ্রয়কেন্দ্র বাড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কে অস্থায়ী আশ্রয়কেন্দ্র বাড়ানো হচ্ছে

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে উল্লাসে ভাসছেন, একজোড়া ক্রিকেট খেলা দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্দোর টেস্টে নেই কামিন্স, অধিনায়ক স্মিথ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT