চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক বছরেও প্রকাশ হয়নি নিয়োগ পরীক্ষার ফলাফল, প্রার্থীদের মানববন্ধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:31 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2023
in অন্যান্য
A A
প্রার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

খাদ্য অধিদপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির (১৩-২০ গ্রেডের) কর্মচারী নিয়োগ পরীক্ষা হওয়ার এক বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত ফলাফল প্রকাশ না করায় মানববন্ধন করেছে চাকরিপ্রার্থীরা।

আজ ২৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটায় খাদ্য অধিদপ্তরের সামনে এবং বেলা সাড়ে এগারোটায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

এসময় তারা চলতি বছরের ১০ মার্চের মধ্যেই চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবি তুলে ধরেন। অন্যথায় আগামী ১১মার্চ থেকে খাদ্য অধিদপ্তরের সামনে নিয়োগ প্রার্থীরা আমরণ অনশন কর্মসূচি পালন করবে বলে জানানো হয়।

জানা যায়, ২০১৮ সালের ১১ জুলাই খাদ্য অধিপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের ২৪টি পদে ১১৬৬ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে প্রায় ১৪ লক্ষ নিয়োগ প্রত্যাশী আবেদন করে। এরপর ৫ নভেম্বর ২০২১ থেকে শুরু করে পর্যায়ক্রমে ৭ জানুয়ারি ২০২২ পর্যন্ত দেশের বিভাগীয় শহরগুলোতে লিখিত পরীক্ষা সম্পন্ন হয় এবং ২৭ মার্চ ২০২২ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ঢাকায় বিভিন্ন পদের ভাইভা সম্পন্ন হয়।

নিয়োগ প্রত্যাশীদের অভিযোগ, আমাদের আশা ছিল ভাইভা শেষে দ্রুত সময়ের মধ্যেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। কিন্তু অদৃশ্য কারণে চূড়ান্ত ফলাফল আজ পর্যন্ত প্রকাশ করা হয়নি। যেখানে এর পরে অনুষ্ঠিত অন্যান্য সরকারি চাকরি পরীক্ষার ফলাফল প্রকাশ হচ্ছে। বারবার অধিদপ্তরের পক্ষ থেকে রেজাল্ট প্রকাশের মৌখিক আশ্বাস দেওয়া হলেও ফলাফল প্রকাশ করা হচ্ছে না। অধিদপ্তরের এ আচরণে নিয়োগ প্রত্যাশীরা হতাশায় ভুগছেন।

এর আগে চলতি বছরের ২ জানুয়ারি অধিদপ্তরের সামনে ও জাতীয় প্রেসক্লাবের সামনে চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। তখন দ্রুত ফলাফল প্রকাশের দাবি তোলার পরও ফলাফল প্রকাশ করা হয়নি।

Tags: মানববন্ধন
Previous Post

সন্ত্রাসীদের গুলিতে আরেক রোহিঙ্গা নেতার মৃত্যু

Next Post

করোনার ভয়ে ৩ বছর ঘরে আবদ্ধ মা-ছেলে

Next Post
অ্যাম্বুলেন্সের পাশে ভিড় করে থাকা মানুষজন, জরুরি পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার ভয়ে ৩ বছর ঘরে আবদ্ধ মা-ছেলে

ফেসবুক ভেরিফাইডের জন্য বাংলাদেশে কত খরচ হবে তা দেখাচ্ছে মোবাইল স্ক্রিন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে ফেসবুক ভেরিফাইডে কত টাকা লাগবে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT