চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহকর্মীকে ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক পৌর সচিবের কারাদণ্ড

রাজীব হাসান কচি by রাজীব হাসান কচি
1:32 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, অপরাধ, চুয়াডাঙ্গা, জনপদ
A A
প্রফাইল ছবি of a man wearing a checked shirt and red tie against blue background. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী সহকর্মীকে ধর্ষণ চেষ্টা মামলায় চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক সচিব কাজী শরিফুল ইসলামকে ৫ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৪ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

বুধবার বিকেল ৫ টায় চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুসরাত জেরীন আসামির উপস্থিতিতে এ রায় দেন।

আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আবু তালেব বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে বলেন, রাষ্ট্রপক্ষ থেকে ১২ জনের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হওয়ায় বিজ্ঞ আদালতের বিচারক আসামি কাজী শরিফুল ইসলামকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

এবিষয়ে আসামিপক্ষের আইনজীবী সৈয়দ হেদায়েত হোসেন আসলাম বলেন, রায়ে আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। উচ্চ আদালতে আসামির পক্ষে আপিল করা হবে।

মামলা সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পৌরসভার টিকাদান সুপারভাইজারকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন তৎকালীন পৌরসভার সচিব কাজী শরিফুল ইসলাম। ২০১৬ সালের ১২ জুলাই ওই নারী তার কক্ষে কাজ করছিলেন। এ সময় সচিব কাজী শরিফুল ইসলাম তাকে একা পেয়ে জাপটে ধরেন এবং ধর্ষণের চেষ্টা করেন। এ সময় উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে সচিব কিলঘুষি মেরে তাকে  আহত করেন। পরে অন্যান্য সহকর্মীরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন।

২০১৬ সালের ১ আগস্ট বিজ্ঞ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন ওই নারী।

Tags: কারাদণ্ডজরিমানাধর্ষণসহকর্মী
Previous Post

গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয়

Next Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৪৬

Next Post
শেখ হাসিনা বাংলাদেশের রূপকার, ১৪৬ নম্বর পত্রিকা. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৪৬

চারজন পুরুষের হাসিমুখের ছবি, একজন ফোনে কথা বলছেন, অন্যরা হাসছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

'ক্রিটিকস চয়েস সুপার'-এ পিট-ক্রুজদের সাথে লড়বেন রাম চরণ ও জুনিয়র এনটিআর!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT