চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নায়িকা জাহারা মিতুর বই উন্মোচন করে যা বললেন ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:03 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2023
in বিনোদন
A A
নায়িকা জাহারা মিতুর বই উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রনায়িকা জাহারা মিতুর লেখা প্রথম কবিতার বই প্রকাশ হয়েছে অমর একুশে বই মেলায়। ‘প্রেমিকার নাম কবিতা’ নামে সেই বইয়ের মোড়ক উন্মোচন করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমির মেলা প্রাঙ্গণে সেতুমন্ত্রী নিজে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন তিনি। জাহারা মিতুসহ আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, চিত্রনায়িকা কেয়া, প্রকাশক অচিন্ত্য চয়ন প্রমুখ।

মোড়ক উন্মোচন শেষে ওবায়দুল কাদের বলেন, শত সেতুর উদ্বোধনের পর এবার শত কবিতার মোড়ক উন্মোচন করলাম। আমরা জানতাম মিতু একজন নায়িকা। এবার জানলাম, সে ভালো লেখকও। আমরা চাই শিল্পচর্চার সঙ্গে যারা জড়িত আছেন, তারা যেন জ্ঞানচর্চার সঙ্গেও জড়িত থাকে।

তিনি আরও বলেন, বই পড়ার কোনো বিকল্প নেই। পড়াশোনা ছাড়া কেউ বড় হতে পারবে না। বড় হতে হলে বই পড়তে হবে এবং আরও পড়তে হবে।জাহারা মিতুর উদ্দেশে সেতু মন্ত্রী বলেন, মিতুকে নায়িকা বলে জানতাম, সে এখন কবি হয়ে গেছে। তার বই প্রকাশ পেয়েছে।

জাহারা মিতুর প্রথম সিনেমা ‘আগুন’র মহরতে এসেছিলেন ওবায়দুল কাদের। বইয়ের মোড়ক উন্মোচন শেষে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জাহারা মিতু বলেন,  আমি চিরকৃতজ্ঞ মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট। তিনি শুরু থেকে আমার প্রতি দোয়া রেখেছেন।

জানা যায়, এবারের বইমেলায় দেশ প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে জাহারা মিতুর প্রথম লেখা কবিতার বই ‘প্রেমিকার নাম কবিতা’।

সুন্দরী প্রতিযোগিতা, উপস্থাপনা, এরপর নায়িকা হন জাহারা মিতু। ইতোমধ্যে তার জয় বাংলা নামে একটি ছবি মুক্তি পেয়েছে। আগামী ঈদে মুক্তি পাবে তার অভিনীত ছবি আগুন। মুক্তির অপেক্ষায় মিতুর আরও ছবি শত্রু, কুস্তীগির।

Tags: ওবায়দুল কাদেরকবিকবিতাকবিতার বইজাহারা মিতুনায়িকাবইবইমেলালিড বিনোদন
Previous Post

স্মার্ট দেশ গড়তে বাংলার পাশাপাশি অন্য ভাষা শিখতে হবে

Next Post

৭ মার্চ পবিত্র শবে বরাত

Next Post
মুসলমানরা শবে বরাতের রাতে প্রার্থনা করছে, সূর্যাস্তের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ মার্চ পবিত্র শবে বরাত

বাংলাদেশ বিমান বাহিনীর সেনা ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্ক থেকে দেশে ফিরেছে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সমন্বিত উদ্ধারকারী দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT