চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলশানে আগুনের ঘটনায় অপমৃত্যুর মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:42 পূর্বাহ্ন 21, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, অপরাধ
A A
গুলশানে ভবনে অগ্নিকাণ্ড, দমকল কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর গুলশান-২ নম্বরের একটি ১২ তলা আবাসিক ভবনে অগ্নিকোণ্ডে দুইজন নিহত হওয়ার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

একমি ল্যাবরেটরিস লিমিটেডের ঢাকার এরিয়া ম্যানেজার বাদী হয়ে গুলশান থানায় মামলাটি করেছে।

গুলশান থানার ডিইউটি অফিসার উপ-পরিদর্শক মো.আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকালের আগুনের ঘটনায় যে দুই জন মারা গেছেন, সেই প্রেক্ষিতে সোমবার রাতে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে।

এসআই আজিজুল হক জানান, রাকিব হাসান (৩২) নামে এক ব্যক্তি এই মামলার বাদী হয়েছেন। তবে মামলার বাদী নিহত পরিবারের সদস্য বা বাড়ি মালিকের পক্ষ থেকে কেউ কিনা সে বিষয়ে কিছুই জানতে পারেননি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

মারা যাওয়া দুজন হলেন আনোয়ার হোসেন (৩০) ও মো. রাজু (৩৫)। এর মধ্যে আনোয়ারকে রোববার রাতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর রাজু রোববার দিবাগত রাত তিনটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারা দুজনই ভবনের ১২ তলার একটি ফ্ল্যাটে কাজ করতেন। রাজু ছিলেন বাবুর্চি, আনোয়ার গৃহকর্মী ছিলেন।

ওই ফ্ল্যাটের মালিক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ফাহিম সিনহা। তাঁর স্ত্রী সামা রহমান সিনহা আগুন লাগার সময় লিফটে আটকা পড়েছিলেন। পরে সপ্তম তলায় লিফট থেকে কোনো রকমে বের হয়ে বারান্দা দিয়ে লাফিয়ে নিচের সুইমিংপুলে পড়ার চেষ্টা করেন তিনি। এতে মাথা, হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। পাশাপাশি আগুনে দগ্ধ হন। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রোববার ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ওই ১২ তলা ভবনের সপ্তম তলায় আগুন লাগে। এই আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। পরে উদ্ধারকাজে যোগ দেন সেনাবাহিনী ও বিমানবাহিনীর উদ্ধারকর্মীরাও। রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

Tags: অপমৃত্যুঅপমৃত্যু মামলাগুলশান-আগুন
Previous Post

ভাষা শহীদদের প্রতি আইজিপির শ্রদ্ধা

Next Post

হঠাৎ ইউক্রেনে গেলেন জো বাইডেন

Next Post
জনপ্রিয় ব্যক্তির সঙ্গে একজন ব্যক্তি, বাইরে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হঠাৎ ইউক্রেনে গেলেন জো বাইডেন

বিচারপতিদের ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাষা শহীদদের প্রতি বিচারপতিদের ফুলেল শ্রদ্ধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT