চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে অবৈধ ৩৫ স্বেচ্ছাসেবক বহিষ্কার

রাজীব হাসান কচি by রাজীব হাসান কচি
5:01 অপরাহ্ন 20, ফেব্রুয়ারি 2023
in চুয়াডাঙ্গা, জনপদ
A A
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে অবৈধ স্বেচ্ছাসেবকদের বহিষ্কার. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অবৈধভাবে কাজ করা ৩৫ স্বেচ্ছাসেবককে একযোগে হাসপাতাল থেকে বের করা দেয়া হয়েছে। অবৈধ স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, হয়রানি, অনিয়মর ও চুরির অভিযোগ রয়েছে।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. আতাউর রহমান মুন্সি।

ফেব্রুয়ারি মাসের যে কোনো দিন সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে একটি আইপিএস চুরির ঘটনা ঘটে। শনিবার বিষয়টি নজরে এলে হাসপাতাল কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। এরপরই পুলিশের তৎপরতায় চোর এক ঘণ্টার মধ্যে আইপিএসটি ফেরত দিয়ে যায়।

নাম না প্রকাশের শর্তে কয়েকজন স্বেচ্ছাসেবক বলেন, আইপিএস চুরির ঘটনাকে কেন্দ্র করে আমাদের বের করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা স্বেচ্ছায় কাজ করলেও স্বচ্ছতার সাথে করি। একজনের অপরাধে আমাদের সবাইকে শাস্তি পেতে হল।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এএসএম ফাতেহ আকরাম জানান, স্বেচ্ছাসেবক নামধারী ৩৫ জন অবৈধভাবে কাজের নামে হাসপাতালে থাকত। তারা বিভিন্ন সময় রোগীদের হয়রানিসহ নানা অপকর্মে লিপ্ত ছিল। আইপিএস চুরির ঘটনায় পুলিশি তদন্ত শুরু হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বধায়ক ডা. আতাউর রহমান মুন্সি বলেন, ফেব্রুয়ারি মাসে হাসপাতালের জরুরি বিভাগ থেকে একটি আইপিএস উজ্জ্বল নামে এক স্বেচ্ছাসেবক চুরি করেছিল। বিষয়টি আমার নজরে আসলে পুলিশের হস্তক্ষেপে এক ঘন্টার মধ্যে আইপিএসটি ফেরত দেয় ওই স্বেচ্ছাসেবক। এছাড়াও জরুরি বিভাগের রোগীদের কাছ থেকে জোরপূর্বক অতিরিক্ত অর্থ আদায়, হয়রানি ও অনিয়মের অভিযোগে ৩৫ স্বেচ্ছাসেবককে বের করে দেয়া হয়েছে।

Tags: চুয়াডাঙ্গা
Previous Post

ইনসেপটা-কমেক ডিমেনশিয়া বিষয়ক সচেতনতামূলক সেমিনার

Next Post

শেয়ারবাজার নিয়ে ইমরান কাদিরের বই ‘রোড টু ওয়েলথ’

Next Post
ইমরান কাদিরের বই 'রোড টু ওয়েলথ' এর প্রচ্ছদ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শেয়ারবাজার নিয়ে ইমরান কাদিরের বই ‘রোড টু ওয়েলথ’

চ্যানেল আই অনলাইন সাংবাদিকদের ছবি, দুই গ্রুপের মানুষজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরানের জন্য ঢাকায় দেশি-বিদেশি ভক্তদের মিলনমেলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT