চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কামিন্সের পর দেশে ফিরে যাচ্ছেন হ্যাজেলউড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:23 অপরাহ্ন 20, ফেব্রুয়ারি 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা দুই টেস্টে আড়াই দিনে হারা অস্ট্রেলিয়া দলে যেন শনিরদশা ভর করেছে। পরিবারের সদস্যের শারীরিক সমস্যার কারণে জরুরি খবরে ভারত সিরিজের মাঝেই দেশে ফিরছেন অধিনায়ক প্যাট কামিন্স। প্রথম দুই টেস্টে খেলতে না পারা পেসার জশ হ্যাজেলউড সিরিজ থেকেই ছিটকে গেলেন। ডেভিড ওয়ার্নারকে নিয়েও আছে অনিশ্চয়তা।

আপাতত সিডনিতে পরিবারের কাছে ছুটে গেলেও ১৯ তারিখ ইন্দোরে শুরু হতে চলা গাভাস্কার-বোর্ডার ট্রফির তৃতীয় টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দেবেন কামিন্স। তবে চোটের কারণে হ্যাজেলউড সিরিজের একটি ম্যাচেও না খেলে অস্ট্রেলিয়ায় পাড়ি দিচ্ছেন।

কোনো কারণে অজি অধিনায়ক তৃতীয় টেস্টে খেলতে না পারলে স্টিভেন স্মিথের কাঁধে পড়বে নেতৃত্বভার। সহ-অধিনায়ক স্মিথ ২০২১ সালের শেষদিকে দুবার কামিন্সের অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন।

হেলমেটে বলের আঘাতে দিল্লিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যান ডেভিড ওয়ার্নার। অজি ওপেনারের কনকাশন বদলি হিসেবে খেলতে নেমেছিলেন ম্যাট রেনশ। ইন্দোরেও ওয়ার্নারের খেলা অনিশ্চিত। কনুইয়ে পাওয়া চোট থেকে এখনো সেরে ওঠেননি। তার ফিটনেস পর্যবেক্ষণ করা হচ্ছে।

Tags: অস্ট্রেলিয়াওয়ার্নারকামিন্সগাভাস্কার-বোর্ডার ট্রফিভারতলিড স্পোর্টসহ্যাজেলউড
Previous Post

আমার বয়স অল্প, ভুল করেছি ক্ষমা করে দেবেন: পূজা চেরী

Next Post

ইনসেপটা-কমেক ডিমেনশিয়া বিষয়ক সচেতনতামূলক সেমিনার

Next Post
সেমিনারে একজন নারী ও একজন পুরুষ সম্মাননা স্বারক গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনসেপটা-কমেক ডিমেনশিয়া বিষয়ক সচেতনতামূলক সেমিনার

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে অবৈধ স্বেচ্ছাসেবকদের বহিষ্কার. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে অবৈধ ৩৫ স্বেচ্ছাসেবক বহিষ্কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT