চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫২ রান তুলতেই ৯ উইকেট হারাল অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:02 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটাররা উল্লাসে ভাসছে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজে চেনা যাচ্ছে না টেস্ট নাম্বার ওয়ান অস্ট্রেলিয়াকে। ভারতে এসে খেই হারিয়ে ফেলেছেন স্মিথ-লাবুশেনরা। অজিরা রোববার ৬১ রান নিয়ে দিন শুরু করে মাত্র ৫২ রান যোগ করতেই হারিয়েছে দ্বিতীয় ইনিংসের বাকি ৯ উইকেট।

দিল্লিতে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ভারতকে মাত্র ১১৫ রানের জয়ের লক্ষ্য দিতে পেরেছে অস্ট্রেলিয়া। জবাবে লোকেশ রাহুলের উইকেট হারিয়ে ১৪ রান তুলেছে রোহিতের দল।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তুলেছিল ২৬৩ রান। ভারত প্রথম ইনিংসে থামে ২৬২ রানে। দ্বিতীয় ইনিংসে ১১৩ রানে গুটিয়ে সিরিজজুড়ে বিবর্ণদশার আরেকদফা প্রদর্শনী করল সফরকারী দল।

দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ভারতের বিপক্ষে এক রানের লিড নিয়েছিল অজিরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে খাজার উইকেট হারালেও ট্রাভিস হেড ও লাবুশেন ৬১ রানে দিন শেষ করে আশা জাগিয়েছিলেন। খাজার উইকেট তুলেছিলেন জাদেজা।

তৃতীয় দিনে ব্যাট করতে নেমে প্রথম সেশনের পুরোটাও ২২ গজে থাকতে পারেনি কামিন্সের দল। খেলতে পেরেছে মাত্র ১৯.১ ওভার, রান তুলেছে মোটে ৫২। তাতেই নেই বাকি ৯ উইকেট। জাদেজা ও অশ্বিনের স্পিন বুঝতেই পারেননি অজি ব্যাটাররা।

দুর্দান্ত জাদেজা বল করেছেন ১২.১ ওভার, যার মধ্যে মেডেন একটি। রান দিয়েছে ৪২, আউট করেছেন লাবুশেন, কামিন্সসহ ৭ জনকে। বাকি ৩ উইকেট নিয়েছেন অশ্বিন। ১৬ ওভার বল করে তিন মেডেনসহ ৫৯ রান দিয়েছেন তারকা অফস্পিনার।

Tags: অশ্বিনঅস্ট্রেলিয়াজাদেজাবোর্ডার-গাভাস্কার ট্রফিভারতলিড স্পোর্টস
Previous Post

মানবতাবিরোধী অপরাধ: ত্রিশালের ৫ জনের রায় সোমবার

Next Post

গোয়েন্দা বেলুন: চীনকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সতর্কবার্তা

Next Post
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী চীনের বিরুদ্ধে সতর্কতা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গোয়েন্দা বেলুন: চীনকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সতর্কবার্তা

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে র‍্যাবের জালে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT