চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডের কাছে ১১ রানে হারলো ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:49 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ড নারী ক্রিকেটাররা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে সহজেই হারিয়েছিল ভারত। তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে এসে হোঁচট খেলো হারমানপ্রীত কৌরের দল। ইংলিশ মেয়েদের বিপক্ষে মেনে নিতে হলো ১১ রানের পরাজয়।

সাউথ আফ্রিকার সেন্ট জর্জেস পার্কে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায় ভারত। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রানের সংগ্রহ পায় হেথার নাইটের দল। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৪০ রানে থামে ভারতের ইনিংস।

ভারতকে হারিয়ে তিন ম্যাচে তিন জয়ে গ্রুপের শীর্ষে নিজেদের অবস্থান আরও দৃঢ় করলো ইংলিশ মেয়েরা। অন্যদিকে তিন ম্যাচে দুই জয়ে গ্রুপের দ্বিতীয়তেই রইলো ভারত। দুই ম্যাচে একজয়ে তৃতীয়তে আছে পাকিস্তান। আগামীকাল ওয়েস্ট ইন্ডিজ মেয়েদের হারাতে পারলে রানরেটে এগিয়ে ভারতকে টপকে যাবে বিসমাহ মারুফের দল।

শনিবার প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। দলীয় ২৯ রানে হারাতে হয় তিন উইকেট। এরপর নাট স্কিভার ব্রান্ট অধিনায়ক হেথার নাইটকে নিয়ে দলকে টানতে থাকেন। দলীয় ৮০ রানে আউট হন নাইট।

অ্যামি জোন্সকে নিয়ে ৪০ রানের জুটি গড়ে প্যাভিলিয়নে ফেরেন ব্রান্ট। ৪২ বলে ৫০ রানের ইনিংস খেলেন তিনি। এরপর দলীয় ১৪৭ রানে পরপর দুই বলে ফেরেন অ্যামি জোন্স ও ক্যাথেরিন সাইভার ব্রান্ট। অ্যামি ২৭ বলে ৪০ রানের ইনিংস খেলেন।

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ইংলিশদের ইংনিস থামে ১৫১ রানে। ভারতের হয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকার করেন রেনুকা সিং।

১৫২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৯ রানে শেফালি ভার্মাকে হারায় ভারত। দলীয় ৫৭ থেকে ৬২ রানে আউট হন আরও দুই ব্যাটার জেমিমাহ রদ্রিগুয়েস ও হারমানপ্রীত কৌর। চতুর্থ উইকেট জুটিতে রিচা ঘোষকে নিয়ে ৪৩ রানের জুটি ঘড়ে আউট হন ওপেনার স্মৃতি মান্দানা। ৪১ বলে ৫২ রান করেন তিনি।

ষোলো ওভারের শেষ বলে ১১৯ রানে পঞ্চম উইকেট হারায় ভারত। এরপর দলকে একাই টেনে নেয়ার চেষ্টা করেন জেমিমাহ। তবে ইংল্যান্ডের নিয়ন্ত্রিত বল ঠেকিয়ে পৌঁছাতে পারেননি জয়ের নোঙরে। নির্ধারিত ওভার শেষে দলীয় ১৪০ রানেই থামতে হয় ভারতীয় ব্যাটারকে।

৩৪ বলে ৪৭ রান করেন জেমিমাহ। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন সারাহ গ্লেন।

Tags: ইংল্যান্ডভারতলিড স্পোর্টসস্মৃতি
Previous Post

সন্দেহের জের ধরে স্ত্রী ও মেয়েকে হত্যা করে জেমিন

Next Post

সিরাজগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

Next Post
সাবেক ইউপি চেয়ারম্যানের ছবি, বাংলাদেশ, সিরাজগঞ্জ. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

কালশী ফ্লাইওভার উদ্বোধন উপলক্ষে মানুষের ভিড় ও উৎসবের আমেজ. Channel i News - চ্যানেল আই নিউজ

কালশী ফ্লাইওভার উদ্বোধন ঘিরে উৎসবের আমেজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT