চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় তিন দিনব্যাপী একুশের অনুষ্ঠান

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
11:35 পূর্বাহ্ন 18, ফেব্রুয়ারি 2023
in প্রবাস সংবাদ
A A
বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব ক্যালগারির ব্যানার ও শহর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

একুশের চেতনাকে ধারণ করে দেশীয় সংস্কৃতি ও মাতৃভাষা দিবসের গুরুত্ব তুলে ধরে কানাডায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে তিন দিনব্যাপী একুশের অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি নামে প্রবাসীদের একটি সংগঠন।

মেলার প্রথমদিন ১৯ ফেব্রুয়ারি রয়েছে ক্যালগেরি শহরের বিভিন্ন স্থানে মাতৃভাষার জন্য ভালোবাসা নামক একটি প্রদর্শনী।

দ্বিতীয় দিন ২০ ফেব্রুয়ারি বিকাল তিনটায় শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিকাল ৫টায় ফেইস পেইন্টিং। সন্ধ্যা ৭টায় একুশের চেতনা এবং একুশের সঠিক ইতিহাস তুলে ধরতে বাংলাদেশ সেন্টারে দেখানো হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া।’ রাত ১২টা ১ মিনিটে ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে প্রথম বারের মত একুশের প্রথম প্রহরে শহীদ মিনারের শহীদ বেদীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এর আগে একুশের কবিতার সাথে নৃত্য পরিবেশন করবে ক্যালগেরির নৃত্যশিল্পী ও মুক্তবিহঙ্গর নাট্যকর্মী মৌ ইসলাম।

তৃতীয় দিনে একুশে ফেব্রুয়ারি বিকালে পুরস্কার বিতরণী, আলোচনা সভা এবং একুশের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী  অনুষ্ঠানমালা শেষ হবে।

সংগঠনটির সভাপতি কয়েস চৌধুরী জানান, একুশে ফেব্রুয়ারি আমাদের অহংকার। ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়া ৭১ বছর আগের সেই ঐতিহাসিক ভাষা আন্দোলন আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পরিণত হয়েছে। আমাদের নতুন প্রজন্মের মাঝে একুশের চেতনাকে ছড়িয়ে দিতে এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমাদের এই অহংকার জাগিয়ে রাখতেই আমাদের এই আয়োজন।

Tags: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসএকুশের চেতনাকানাডাশহীদ দিবস
Previous Post

৫০০ কোটি পাউন্ডে ইউনাইটেড কিনতে চান কাতারের সাবেক প্রধানমন্ত্রী

Next Post

করাচিতে পুলিশ প্রধানের কার্যালয়ে জঙ্গি হামলা, নিহত ৭

Next Post
করাচিতে পুলিশ ও এসএসজি সদস্যরা জঙ্গি হামলার তদন্তে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

করাচিতে পুলিশ প্রধানের কার্যালয়ে জঙ্গি হামলা, নিহত ৭

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কে ভূমিকম্পের ১১ দিন পর ৩ জন জীবিত উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT