বিএনপি নেতারা বলেছেন, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারে না, সেই নির্বাচনে বিএনপি কোনোদিন যাবে না। মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতাসীনরা পাহারা দিয়ে আন্দোলন ঠেকাতে পারবেন না। সরকারের পদত্যাগের দাবি সারা দেশে ছড়িয়ে গেছে। একই দিনে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে যুগপৎ কর্মসূচি করেছে বিএনপির’র সমমনা দলগুলো।








