চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একমাস পর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও উৎপাদন শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:47 অপরাহ্ন 16, ফেব্রুয়ারি 2023
in বাংলাদেশ
A A
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ধোঁয়া ও চুল্লি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। কয়লা সংকটে প্রায় ১ মাস বন্ধ থাকার পর বুধবার রাত ১২টার দিকে আবারও ৬৬০ মেগাওয়াটের মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটটি চালু হয়।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) এর উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বৃহস্পতিবার বলেন, বন্ধ হওয়া প্রথম ইউনিট থেকে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। কয়লা আমদানিতে যে জটিলতা ছিল তা এখন স্বাভাবিক হয়েছে। ৬৬০ মেগাওয়াটের একটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতিদিন ৫ হাজার টন কয়লার প্রয়োজন হয়। বুধবার  ৩০ হাজার টন কয়লা খালাস  হয়েছে। কয়েক দিনের মধ্যে আরও ৫০ হাজার টন কয়লা ইয়ার্ডে খালাস হবে। আশা করি এখন থেকে নিয়মিত উৎপাদন করা সম্ভব হবে।

জানা যায়, ডলার সংকটের কারণে কয়লা আমদানি করতে না পারায় ১৪ জানুয়ারি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর থেকে কয়লা আমদানির চেষ্টা করছিল বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) কর্তৃপক্ষ।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে তিন মাসের কয়লা মজুদের সক্ষমতা রয়েছে। ডলার সংকট না থাকাসহ বিদেশ থেকে কয়লা আমদানী নিশ্চিত হওয়ায় ২৬ দিন পর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি আবার বিদ্যুৎ উৎপাদন শুরু করল।

Tags: ডলার সংকটরামপালরামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
Previous Post

৫০০ রানের মাইলফলকে শুধুই শান্ত

Next Post

হাল ধরেছেন মুশফিক, পাল ওড়াতে অপেক্ষায় জাকির-থিসারা

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড় ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাল ধরেছেন মুশফিক, পাল ওড়াতে অপেক্ষায় জাকির-থিসারা

রাবি ক্রিকেট দল আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT