চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলালিংকের সহায়তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:56 অপরাহ্ন 16, ফেব্রুয়ারি 2023
in তথ্যপ্রযুক্তি
A A
বাংলালিংকের কর্মীরা তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা পাঠাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কে সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা দিয়েছে বাংলালিংক।

বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ ঢাকায় তার্কিশ কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সির (টিআইকেএ)-এর কার্যালয়ে প্রতিষ্ঠানটির কান্ট্রি কো-অর্ডিনেটর সেভকি মের্ট বারিসের কাছে এই ত্রাণ হস্তান্তর করে।

উদ্যোগটির আওতায় তুরস্কের ভূমিকম্প কবলিত এলাকায় ক্ষতিগ্রস্তদের মধ্যে গরম পোশাক ও স্লিপিং ব্যাগ বিতরণ করা হবে।

এছাড়া বাংলালিংক গ্রাহকরা তুরস্ক ও সিরিয়ায় অবস্থানরত তাদের পরিবার ও পরিচিতজনের সাথে যোগাযোগ করতে ফ্রি আইএসডি কল করতে পারবেন। বিনামূল্যে কলের এই সুবিধা আগামীকাল থেকে ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ পর্যন্ত পাওয়া যাবে।

বাংলালিংক-এর প্রধান নির্বাহ এরিক অস বলেন, “আমরা বিশ্বাস করি যে, এমন একটি বিপর্যয়ের সময় সামাজিকভাবে দায়বদ্ধ একটি কোম্পানি হিসেবে আমাদের প্রচেষ্টা শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। বাংলালিংক এই উদ্যোগের মাধ্যমে এই প্রতিকূল সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছে। ভূমিকম্প কবলিত এলাকায় যারা তাদের নিকটজনদের হারিয়েছেন তাদের প্রতি আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি।”

বাংলালিংক প্রতিকূল পরিস্থিতিতে বিভিন্ন জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

Tags: তুরস্কবাংলালিংকসহায়তা
Previous Post

‘খুফিয়া’তে কাজ করা আমার জন্য বড় সৌভাগ্যের: বাঁধন

Next Post

জমি আত্মসাৎ করতে প্রবাসীকে মারধর ও মামলায় ফাঁসানোর অভিযোগ

Next Post
প্রবাসীর মাথার চুল ক্ষত ও ক্ষতচিহ্ন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

জমি আত্মসাৎ করতে প্রবাসীকে মারধর ও মামলায় ফাঁসানোর অভিযোগ

উড়ন্ত রাশিয়ান বেলুন আকাশে, ইউক্রেনের আকাশে নজরদারি. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার ইউক্রেনের আকাশে রাশিয়ার বেলুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT