রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান এবং সবগুলো শাখায় আর্থিক অনিয়মের প্রমাণ মিলেছে। শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ ভোগ করছে উচ্চবিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটি। সম্মানী, বিশেষ ক্লাশ, শ্রেণিকক্ষে রঙ করানো-সাধারণ সব কাজেই এখানে হয় কোটি টাকার অনিয়ম।








