চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদে মশাল মিছিল

সাজিদ হোসেন by সাজিদ হোসেন
10:15 অপরাহ্ন 15, ফেব্রুয়ারি 2023
in জনপদ, রাজশাহী
A A
শিক্ষার্থীরা মশাল হাতে রাবিতে শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদে মিছিল করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সারাদেশে ছাত্রলীগের অপতৎপরতা’ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী কৃষ্ণ রায়কে শারীরিক ও মানসিক নির্যাতনের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের সমমনা ৫টি ছাত্রসংগঠন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আমতলা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বুদ্ধিজীবী চত্বরে এসে শেষ হয়। পরে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশে এসে মিলিত হয়।

এসময় তারা- ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো আগুন জ্বালো; লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাচতে চাই; সন্ত্রাসীদের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও; আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’  স্লোগান দেয়।

রাবি শাখা নাগরিক ছাত্র ঐক্যের মেহেদী হাসান মুন্না বলেন, প্রশাসন আদর-স্নেহ দিয়ে সরকার দলীয় ছাত্র সংগঠনকে লালন-পালন করছে। ইবিতে এক ছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতন চালিয়েছে। চট্টগ্রামে আইসিইউতে গিয়ে এক শিক্ষার্থীকে হুমকি দিয়েছে। রাবি শিক্ষার্থী কৃষ্ণ রায়কে শিবির বলে চালিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। আওয়ামী লীগের ১৪ বছরের শাসনামলে এরকম ঘটনা অহরহই ঘটেছে। আজকে পুরো দেশে গণতান্ত্রিক পরিবেশ না থাকায় হামলা-মামলা হচ্ছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহবায়ক রিদম শাহরিয়ার বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনা ছাত্রলীগের সিট বাণিজ্যের কারণে হয়েছে। যখন যেই সরকার ক্ষমতায় থাকে তখন সেই সংগঠনের ছাত্র সংগঠন এই হল গুলোকে মিনি ক্যান্টনমেন্টে পরিণত করে। তারা শিক্ষার্থীদের আাবসিক সংকটকে পুঁজি করে সিট বানিজ্য করছে। ফ্যাসিস্ট কায়দায় তারা যে রাজত্ব কায়েম করছে তার বিরুদ্ধে সকলকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হলে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। এজন্য সকলকে সচেতন হতে হবে।

সমাবেশে বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি শাকিল হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিব হাসান ও ছাত্র ফেডারেশনের সভাপতি রায়হান আলী।

গত রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে আটকে রেখে কৃষ্ণ রায়কে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠে হল শাখা ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে। সেইসঙ্গে তাকে মেরে ‘শিবির’ বলে চালিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয় ওই শিক্ষার্থীকে। অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতা হলেন- হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোলাইমান। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে হল প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, গত রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম ইসলামের ৭-৮ জন অনুসারী আমার রুমে এসে আমাকে বের হয়ে যেতে হুমকি দেয়। আমি রাজি না হলে আমার বিছানাপত্র ফেলে দিয়ে আরেকজনকে তুলে দেয় তারা। এসময় সোলাইমান নামে এক ছাত্রলীগ নেতা আমাকে মারধর করে। এরপর আমাকে সাধারণ সম্পাদক নাঈম ইসলামের রুমে নিয়ে তাকে মারধর ও মানসিক নির্যাতন করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম বলেন, ‘তোকে মেরে শিবির বলে চালিয়ে দেব।’ কিন্তু আমি হিন্দু জানার পর বলে, ‘এখন তো তোকে মেরে ফেললেও কেউ কিছু করতে পারবে না।’

Tags: ছাত্রলীগমশাল মিছিলরাজশাহী বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী নির্যাতন
Previous Post

নির্মাণাধীন ভবনের ছাদ ধ্বসে দুই শ্রমিক নিহত

Next Post

বিএনপির পদযাত্রায় কোন জনসম্পৃক্ততা নাই: শেখ পরশ

Next Post
শেখ পরশ বক্তৃতা দিচ্ছেন, জনসমাগমের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির পদযাত্রায় কোন জনসম্পৃক্ততা নাই: শেখ পরশ

বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দুইয়ে দুইয়ে চার ভারতের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT