চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুনিয়র এনটিআরের সাথে জুটি বাঁধছেন জাহ্নবী?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:47 অপরাহ্ন 14, ফেব্রুয়ারি 2023
in বিনোদন
A A
জাহ্নবী ও জুনিয়র এনটিআর একসাথে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড ক্যারিয়ারের খুব বেশি সময় হয়নি প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের। তারই মাঝে সবার নজর কেড়েছেন এই অভিনেত্রী। এবার শোনা যাচ্ছে, শিগগিরই দক্ষিণী সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার।

জাহ্নবীর দক্ষিণী অভিষেকের খবর অনেক দিন ধরেই মিডিয়ার শিরোনামে রয়েছে। যদিও অতীতে জাহ্নবীর বাবা বনি কাপুর তার দক্ষিণী অভিষেকের কথা অস্বীকার করেছিলেন। তবে আবারও জাহ্নবীর দক্ষিণী অভিষেকের খবর সামনে আসছে।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, অভিনেতা জুনিয়র এনটিআরের বিপরীতে জুটি বাঁধবেন জাহ্নবী। এদিকে ছবিটির নাম এখনও ঠিক না হলেও বর্তমানে এটিকে বলা হচ্ছে ‘এনটিআর ৩০’। ছবিটি পরিচালনা করছেন কোরাতলা শিভা। দাবি করা হচ্ছে, এই মাসের শেষ নাগাদ প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে চালু হবে এবং মার্চ থেকে এর শুটিং শুরু হবে।

আসন্ন ছবিটির সাথে যুক্ত একটি সূত্র নিশ্চিত করেছে যে, নির্মাতারা সম্প্রতি জাহ্নবীকে ছবিতে চুক্তিবদ্ধ করেছেন। তিনি শিগগিরি জুনিয়র এনটিআরের সাথে একটি ফটোশুটের জন্য দলটির সাথে যোগ দেবেন।

এর আগে বনি কাপুর যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জাহ্নবীর দক্ষিনী অভিষেকের ব্যাপারে না সূচক বিবৃতি দিয়েছিলেন। তখন অন্যদিকে একটি ইভেন্ট চলাকালীন জুনিয়র এনটিআর ভক্তদের অনুরোধ করেছিলেন তার পরবর্তী ছবি সম্পর্কে আরও আপডেট না চাইতে। অভিনেতা বলেছেন, এটি তাকে ও পুরো দলকে চাপে ফেলেছে। নতুন কিছু হলে তিনি নিজেই জানাবেন। এখন দেখার বিষয় কবে নাগাদ নিরবতা ভাঙ্গে জুনিয়র এটিআর ও জাহ্নবীর।

সূত্র: নিউজ ১৮

Tags: জাহ্নবী কাপুরজুনিয়র এনটিআর
Previous Post

সমুদ্রপৃষ্ঠ থেকে ৮০০ ফুটের মধ্যে চলে এসেছিল যাত্রীবাহী ফ্লাইট

Next Post

বসন্তের রঙে ভালোবাসার দিন

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বসন্তের রঙে ভালোবাসার দিন

ক্রিকেটাররা মাঠে দাঁড়িয়ে আলোচনা করছে, দর্শকরা স্টেডিয়ামে বসে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুরকে ১৮৩ রানের লক্ষ্য দিলো সিলেট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT