স্বৈরাচার প্রতিরোধ দিবস আজ। ১৯৮৩ সালের এদিন স্বৈরাচার এরশাদ সরকারের বিতর্কিত শিক্ষানীতির বিরুদ্ধে রাজপথে নেমে, জীবন দিয়েছিলো জয়নাল, জাফর, মোজাম্মেলসহ আরো অনেকে। স্বৈরাচার প্রতিরোধ দিবসে আন্দোলনে সংশ্লিষ্ট নেতারা বলেছেন, শিক্ষা ব্যবস্থায় এখনো অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠিত করতে না পারাটা হতাশার।








