চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্মেন্টস শ্রমিককে হত্যার রহস্য উৎঘাটন করেছে র‌্যাব

মো. জাকির হোসাইন by মো. জাকির হোসাইন
5:14 অপরাহ্ন 14, ফেব্রুয়ারি 2023
in অপরাধ
A A
অন্ধকারে পড়ে থাকা হাতের ছবি, রহস্যময় ও উদ্বেগজনক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার ধামরাইয়ে এক গার্মেন্টস শ্রমিককে হত্যার রহস্য উৎঘাটন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪ নবীনগর ক্যাম্প।

দুপুরে আশুলিয়ার বাইশমাইল এলাকায় র‌্যাব ৪ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৪ এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খাঁন।

র‌্যাব ৪ জানায়, গেল ৯ জানুয়ারি ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের কেলিয়া এলাকায় একটি ভুট্টা ক্ষেতে মমতাজ নামের এক গার্মেন্টস শ্রমিকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ। পরে নিহতের পরিবার অজ্ঞাত আসামীদের নামে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশের পাশাপাশি র‌্যাব ৪ ও মামলাটি রহস্য উৎঘাটনে কাজ করেন ও আসামীদের গ্রেপ্তারে মাঠে নামেন। এর অংশ হিসেবে আজ ভোর রাতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে রাজধানীর কালশী এলাকায় অভিযান চালিয়ে হত্যাকারী শরীফকে (৩৯) গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব আরও জানায়, নিহত ওই গার্মেন্টস শ্রমিক আশুলিয়ার কাঠগড়া এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় চাকুরি করতেন। পরে প্রতিবেশী যুবক শরীফের সাথে টাকা পয়সার লেনদেন নিয়ে মনোমালিন্য হওয়ায় পোশাক শ্রমিক মমতাজকে হত্যার পরিকল্পনা করে শরিফ। এর অংশ হিসেবে ৯ জানুয়ারি পোশাক শ্রমিক মমতাজকে অপহরণ করে শ্বাসরোধে হত্যা করে লাশ কেলিয়া এলাকায় ভুট্টা ক্ষেতে ফেলে দিয়ে পালিয়ে যায় সে।

আজ মঙ্গলবার দুপুরে হত্যাকারী শরফের বিরুদ্ধে মামলা দায়ের করে মামলাটি ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব এসময় নগদ টাকা ও মোবাইলও জব্দ করেন।

হত্যাকারী শরিফের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার কাচারীকান্দি পাঁককিস্তা গ্রামে বলে জানা গেছে।

Tags: ধামরাইর‌্যাব-৪
Previous Post

আমদানী নির্ভর না থেকে, রপ্তানির মাধ্যমে আত্মনির্ভরশীল হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

Next Post

পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ঘরে আগুন

Next Post
ঘরে আগুন লাগার ছবি, ক্ষোভের কারণে পুলিশবিরোধী প্রতিবাদে সংঘর্ষ. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ঘরে আগুন

ঢাকা কেন্দ্রীয় কারাগার, বাংলাদেশের বৃহত্তম কারাগার. Channel i News - চ্যানেল আই নিউজ

নাইকো দুর্নীতি: খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৯ ফেব্রুয়ারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT