চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়া পরীক্ষায় ভালো করতে চান জ্যোতি-মারুফারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:19 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার জ্যোতি-মারুফারা সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ম্যাচ হেরে সাউথ আফ্রিকায় বিশ্বকাপ মিশন শুরু করা জ্যোতি-মারুফাদের সামনে এবার অস্ট্রেলিয়া পরীক্ষা। সেই পরীক্ষায় ভালো করতে চায় বাংলাদেশ টাইগ্রেস বাহিনী। গেবেরহায় মঙ্গলবার রাত ১১ টায় লড়বে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে।

অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে তাসমানিয়ার দেশ নিউজিল্যান্ডকে পাত্তাই দেয়নি। ১৭৩ টার্গেট দিয়ে সোফি ডিভাইনের দলকে মাত্র ৭৩ রানে অলআউট করে, জয় তোলে ৯৭ রানের বিশাল ব্যবধানে।

অস্ট্রেলিয়া ম্যাচ পূর্ববতী সংবাদ সম্মেলনে ভালো ক্রিকেট খেলার কথা শোনালেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বললেন, ‘অস্ট্রেলিয়ার টিম দেখে আমরা একাদশ সাজাবো। মারুফা ছাড়া অন্য কেউ উইকেট নিতে না পারলেও স্পিনাররা ভালো বল করেছে। বোলিং আমাদের শক্তির জায়গা, সুতরাং এখানে আরও ভালো করতে পারবো আশা করছি। গত ম্যাচের চেয়ে ভালো ক্রিকেট খেলতে পারলে আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো একটা শো দেখাতে পারব আমরা।’

‘শ্রীলঙ্কার বিপক্ষে যেমন ভালো করেছে আমি চাই অস্ট্রেলিয়ার বিপক্ষেও একই ধারাবাহিকতা বজায় থাকুক। ও খুব ছোট একটা গ্রাম থেকে উঠে আসছে যেখানে ক্রিকেটের প্রচলন ছিল না। সেখান থেকে উঠে আসলেও সে অনেক ভালো একজন খেলোয়াড়।’সংবাদ সম্মেলনে অনূর্ধ্ব-১৯ দল থেকে বিশ্বকাপে ডাক পাওয়া পেসার মারুফা আক্তারের প্রতি মুগ্ধতার কথা শোনান টাইগ্রেস অধিনায়ক।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করতে পারেনি জাহানারা-সালমারা। ব্যাটিং ইনিংসে নিয়ন্ত্রণ থাকলেও পরে মাত্র ১২৬ রান তুলতে পারে। বোলিংয়ে প্রথমে ভালো করলেও পরে খেই হারায়। জবাবে সাত উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে চামারি আতাপাত্তুর শ্রীলঙ্কা।

পাঁচ দলের গ্রুপে দুই ম্যাচে দুই জয় নিয়ে শীর্ষে শ্রীলঙ্কা। এক ম্যাচ খেলে অস্ট্রেলিয়া আছে দু’য়ে।

Tags: অস্ট্রেলিয়াবাংলাদেশলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

মোঃ সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে ইসি’র প্রজ্ঞাপন

Next Post

শিল্পকলা একাডেমিতে কাজী মশহুরুল হুদ’র পরিচালনায় বাঙলা মূকাভিনয় প্রদর্শনী

Next Post
বাংলা মূকাভিনয় প্রদর্শনীতে শিল্পকলা একাডেমিতে পারফর্ম করছে শিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পকলা একাডেমিতে কাজী মশহুরুল হুদ’র পরিচালনায় বাঙলা মূকাভিনয় প্রদর্শনী

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ছবি, দুইজন পুরুষের পোর্ট্রেট. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে আবদুল হামিদের অভিনন্দন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT