চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেডিয়েশন থেরাপি যন্ত্র বিকল, রোগীদের মৃত্যুঝুঁকি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:09 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
রেডিয়েশন থেরাপি যন্ত্রের আধুনিক প্রযুক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সবগুলো রেডিয়েশন থেরাপি যন্ত্র বিকল হয়ে পড়েছে।

হাসপাতালটিতে ছয় মাস ধরে কোনো নতুন রোগীকে রেডিয়েশন সেবায় অন্তর্ভুক্ত করা হয়নি। এই সময়ে সব রোগীকে বেসরকারি হাসপাতালে গিয়ে রেডিও থেরাপি নিতে বলা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন রেডিয়েশন যন্ত্র নষ্ট থাকায় এখানকার রোগীদের চিকিৎসা অসম্পূর্ণ রেখেই চলে যেতে হচ্ছে। এতে তারা মৃত্যুঝুঁকিতে পড়ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এক সপ্তাহের মধ্যেই এই মেশিন সচল করে রোগীদের সেবা নিশ্চিত করা হবে।

হাসপাতালের ছয়টি যন্ত্র থাকলেও পাঁচটি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে ছিল। সেবা চলছিল মাত্র একটি মেশিন দিয়ে। সেটিও গত বৃহস্পতিবার থেকে বিকল হয়ে পড়েছে।

এতে দেশের ক্যানসার চিকিৎসার প্রধান এই প্রতিষ্ঠানে এখন আর রোগীরা রেডিও থেরাপি সেবা পাচ্ছে না। এতে চিকিৎসা অসম্পূর্ণ রেখে রোগীদের এখান থেকে বিদায় নিতে হচ্ছে।

হাসপাতালের রেডিয়েশন অনকোলজি বিভাগ জানায়, এই প্রতিষ্ঠানে দুটি কোবাল্ট, চারটি লিনিয়ার এক্সিলারেটরসহ ছয়টি রেডিয়েশন যন্ত্র ছিল। লিনিয়ার এক্সিলারেটর-১ ও ২ এবং কোবাল্ট-১ ও ২ কনডেমনেশনের (মেরামত অযোগ্য) ঘোষণা দেওয়া হয় ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর। ৪ নম্বর লিনিয়ার এক্সলারেটর মেশিনটিও প্রায় এক বছর ধরে নষ্ট। এই সময়ে শুধু একটি রেডিয়েশন মেশিন দিয়ে কিছু রোগীকে সেবা দেওয়া হতো। তবে ছয় মাস ধরে কোনো নতুন রোগীকে রেডিয়েশন সেবায় অন্তর্ভুক্ত করা হয়নি। এই সময়ে সব রোগীকে বেসরকারি হাসপাতালে গিয়ে রেডিও থেরাপি নিতে বলা হয়েছে।

এ প্রসঙ্গে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. নিজামুল হক বলেন, সবগুলো রেডিয়েশন যন্ত্র নষ্ট হয়ে পড়েছে। যন্ত্রগুলো যে প্রতিষ্ঠান থেকে কেনা, সেটি বিক্রি হয়ে যাওয়ায় এ জটিলতার সৃষ্টি হয়েছে। দুটি যন্ত্র ঠিক করাতে ইতিমধ্যে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ক্ষেত্রে কিছুটা সময়ের প্রয়োজন।

হাসপাতালের রেডিয়েশন অনকোলজি বিভাগের চিকিৎসকেরা জানান, সবগুলো রেডিয়েশন যন্ত্র নষ্ট থাকায় এখানকার রোগীদের চিকিৎসা অসম্পূর্ণ রেখেই চলে যেতে হচ্ছে। এতে তারা মৃত্যুঝুঁকিতে পড়ছে। অনেকের পক্ষেই বেসরকারি হাসপাতালের ব্যয়বহুল চিকিৎসা নেওয়া সম্ভব হচ্ছে না। প্রতিদিন সাত’শ থেকে সাড়ে আট’শ রোগীকে সেবা দেওয়া হতো। সেই সেবা এখন পুরোপুরি বন্ধ।

চিকিৎসকরা বলছেন, এখানে কোবাল্ট-৬০ মেশিনে একবার থেরাপি পেতে রোগীর ব্যয় মাত্র এক শ টাকা। অন্যদিকে লিনিয়ার মেশিনের থেরাপি পেতে দিতে হয় দুই শ টাকা। এ ছাড়া সরকারি হাসপাতালে রেডিয়েশন থেরাপির প্ল্যানিং ফিস ৫০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। অর্থাৎ একজন রোগীকে রেডিও থেরাপির একটি কোর্স সম্পন্ন করতে যদি ছয়বার থেরাপি নিতে হয়, তাহলে ব্যয় হবে সর্বোচ্চ ৬ হাজার ৫০০ টাকা।

অন্যদিকে বেসরকারি হাসপাতালে একই সেবা পেতে রোগীকে গুনতে হয় কমপক্ষে ৮৭ হাজার টাকা (কোবাল্ট মেশিনে থেরাপি নিতে)। প্রতি এক্সপোজার ২ হাজার ৫০০ টাকা করে; এর সঙ্গে প্ল্যানিং বাবদ ২৫ হাজার টাকা। একই থেরাপি লিনিয়ার মেশিনে নিতে হলে রোগীকে গুনতে হবে ১ লাখ ২২ হাজার টাকা। প্রতি এক্সপোজার ৩ হাজার ৫০০ টাকা করে, এর সঙ্গে প্ল্যানিং বাবদ ৩৫ হাজার টাকা।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. শেখ দাউদ আদনান বলেন, একটি রেডিয়েশন মেশিনের সার্ভিস ওয়ারেন্টির মেয়াদ এখনো আছে। কোনো কোম্পানি বিক্রি হওয়ার দায়িত্ব সরকার নেবে না। তাদের অবশ্যই যন্ত্র ঠিক করে দিতে হবে। এক সপ্তাহের মধ্যেই এই মেশিন সচল করে রোগীদের সেবা নিশ্চিত করা হবে।

Tags: স্বাস্থ্য অধিদপ্তর
Previous Post

আমি অতীতে ছাত্রলীগ করতাম: জ্যোতি

Next Post

‘গণভবনে ফসলি উঠোন’ দেখে উচ্ছ্বসিত গ্রামীণ দর্শক

Next Post
গণভবনে ফসলি উঠোন দেখে উচ্ছ্বসিত গ্রামীণ দর্শক. Channel i News - চ্যানেল আই নিউজ

'গণভবনে ফসলি উঠোন' দেখে উচ্ছ্বসিত গ্রামীণ দর্শক

দলের সদস্যরা ড্রেসিংরুমে ধূমপান করছে, শাস্তির মুখোমুখি সুজন. Channel i News - চ্যানেল আই নিউজ

ড্রেসিংরুমে ধূমপান করায় সুজনের শাস্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT