চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
12:23 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2023
in কক্সবাজার, জনপদ
A A
Red truck with damaged front grille and missing number plate. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের ঈদগাঁওতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নবগঠিত ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের চাঁদের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান ঈদগাঁও থানার ওসি মো. গোলাম কবীর।

নিহতরা হলেন, ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের চাঁন্দের ঘোনা এলাকার আব্দুস সমদের ছেলে মো. আজিম (৩০) এবং একই এলাকার আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন সাঈদী (২৮)। তারা একে অপরের নিকটাত্মীয়।

স্থানীয়দের বরাতে গোলাম কবীর বলেন, সকালে মো. আজিম ও দেলোয়ার হোসেন সাঈদী মোটর সাইকেল যোগে ঈদগাঁও স্টেশনে যাচ্ছিল। পথিমধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার চাঁদের ঘোনা এলাকায় পৌঁছলে চট্টগ্রাম মুখী একটি কাভার্ডভ্যানের সাথে ধাক্কা লাগে। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং দুই আরোহী ঘটনাস্থলে নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে।

ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক ও সহকারি পালিয়ে গেছে বলে জানান ওসি।

রামু হাইওয়ে ক্রসিং থানার ওসি মো. মেজবাহ উদ্দিন বলেন, নিহতদের লাশ নিজেদের বাড়ীতে রয়েছে। স্বজনরা বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন জানিয়েছে।

Tags: নিহতসড়ক দুর্ঘটনা
Previous Post

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: তীব্র শীতে ব্যাহত ত্রাণ ও উদ্ধার কাজ

Next Post

নিউজিল্যান্ডে সাইক্লোন গ্যাব্রিয়েলের আঘাতে স্থবির জনজীবন

Next Post
সাইক্লোন গ্যাব্রিয়েলের প্রভাবের কারণে ঢেউ ও ঝড়ের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডে সাইক্লোন গ্যাব্রিয়েলের আঘাতে স্থবির জনজীবন

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৩৬. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৩৬

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT