চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাত রোহিঙ্গার যাবজ্জীবন কারাদণ্ড

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
6:10 অপরাহ্ন 12, ফেব্রুয়ারি 2023
in অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
ন্যায়বিচার প্রক্রিয়ার জন্য গাউন্ডার ও প্যাডেল. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে ইয়াবাপাচার মামলায় মিয়ানমারের সাত রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়ে রায় ঘোষণা করেছেন আদালত। এসময় জরিমানা অনাদায়ে প্রত্যেক আসামিকে আরও ছয় মাস করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুর ৩ টায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালত এ রায় দেন বলে জানান কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন এম. বেলাল হোসেন, ইয়ার মোহাম্মদ, জয়নাল হোসেন, জাকির হোসেন, মঞ্জুর আলম, আব্দুর রহমান ও মো. জাকির হোসেন।তারা সবাই মিয়ানমারের রাখাইন রাজ্যের আকিয়াব জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

মামলা নথির বরাতে ফরিদুল আলম বলেন, গত ২০২০ সালের ১ ডিসেম্বর মধ্যরাতে বঙ্গোপসাগরে টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলবর্তী গভীর সাগরপথে নৌযান যোগে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে শাহপরীরদ্বীপ থেকে অনন্ত ৭ থেকে ৮ নটিক্যাল মাইল দূরবর্তী সাগরে সন্দেহজনক একটি মাছ ধরার ট্রলার দেখতে পেয়ে কোস্টগার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা লোকজন পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে ট্রলার থামিয়ে ৭ জনকে আটক করা হয়। এসময় ট্রলারটি তল্লাশী করে পাওয়া যায় ২ লাখ ৮০ হাজার ইয়াবা।

এ ঘটনায় পরদিন কোস্টগার্ড টেকনাফ স্টেশনের সদস্য এম. এ. ইসলাম বাদী হয়ে আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করেন।

পরে ২০২১ সালের ২৭ অক্টোবর মামলার তদন্তকারি কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর গতবছর ২৫ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল বলেন, মামলার সার্বিক বিচারিক প্রক্রিয়া শেষে রোববার বিকালে আদালতের বিচারক রায় ঘোষণা করেছেন। এতে সাক্ষ্যপ্রমানের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক মামলার ৭ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। এছাড়া জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণাকালে মামলার সব আসামি আদালতে উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

Tags: যাবজ্জীবন কারাদণ্ডরোহিঙ্গা
Previous Post

তালগাছগুলোর ছবি দেখে হাইকোর্ট বললেন ‘আমাদের হৃদয় ভেঙে গেছে’

Next Post

আবারও কর্মী ছাঁটাইয়ের পথে মেটা

Next Post
Meta কোম্পানির লোগো সহ বোর্ড, প্রযুক্তি কোম্পানি চিহ্নিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও কর্মী ছাঁটাইয়ের পথে মেটা

Manusher Jonno Foundation logo with stylized human figures in orange, green, and red. Channel i News - চ্যানেল আই নিউজ

তেলেগু কলোনি বাসিন্দাদের উচ্ছেদ নির্দেশে 'এমজেএফ'র উদ্বেগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT