চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও কর্মী ছাঁটাইয়ের পথে মেটা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:26 অপরাহ্ন 12, ফেব্রুয়ারি 2023
in তথ্যপ্রযুক্তি
A A
Meta কোম্পানির লোগো সহ বোর্ড, প্রযুক্তি কোম্পানি চিহ্নিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে ফেসবুকের মূল সংস্থা মেটা। বিভিন্ন অভ্যন্তরীণ কাজের বাজেট নির্ধারণ করতে হিমশিম খেতে থাকা প্রতিষ্ঠানটি গেল নভেম্বরে একসাথে ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের মাত্র ৩ মাসের মাথায় এ সিদ্ধান্ত নিয়েছে।

মেটা সূত্রে ব্রিটিশ ব্যবসায়িক দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস শনিবার (১১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ মেটার মালিকানাধীন একাধিক সংস্থার কর্মী ছাঁটাই করা হবে বলে জানা গেছে। কিন্তু এবার কতজন কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করা হয়েছে তা এখনও জানা যায়নি।

চলতি মাসের শুরুতেই মেটা ঘোষণা করেছে, ২০২৩ সালে সংস্থার ৮৯ থেকে ৯৫ বিলিয়ন ডলার খরচ হতে পারে। সিইও মার্ক জাকারবার্গও এই বছরকে ‘কর্মক্ষমতার বছর’ বলে উল্লেখ করেছিলেন। সেই কর্মক্ষমতা বাড়াতেই ফের একবার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিতে চলেছে বলে মনে করা হচ্ছে।

এর আগে গত নভেম্বর মাসে মার্ক জুকারবার্গ সংস্থার ১৩ শতাংশ কর্মী ছাঁটাই অর্থাৎ ১১ হাজার কর্মীকে চাকরি থেকে ছাঁটাইয়ের ঘোষণা করা হয়েছিল। কোনও নির্দিষ্ট একটি শাখা বা বিভাগে নয়, গোটা সংস্থাজুড়েই ছাঁটাই করা হয়। আপাতত নতুন করে কর্মী নিয়োগও বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। খরচ কমাতে শুধু কর্মী ছাঁটাই-ই নয়, অফিস বন্ধেরও সিদ্ধান্ত নিয়েছে মেটা। সংস্থার কর্মীদের ডেস্ক ভাগাভাগি করে কাজ করতে বলা হয়েছে বলেও তথ্য জানা গেছে।

২০২২ সাল থেকে ছাঁটাইয়ের প্রকোপ সবচেয়ে বেশি পড়েছে প্রযুক্তিক্ষেত্রে। গত বছর শুধুমাত্র প্রযুক্তিক্ষেত্রে কাজ হারিয়েছেন ৯৭ হাজারেরও বেশি মানুষ। যা গত বছরের তুলনায় ৬৪৯ শতাংশ বেশি বলে জানিয়েছে ব্লুমবার্গ।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে, ২০২২ সাল থেকে এই পর্যন্ত মার্কিন ই-কমার্স জায়ন্টি অ্যামাজন ছাঁটাই করছে ১৮ হাজার কর্মীকে। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ১১ হাজার কর্মী, মাইক্রোসফট ১০ হাজার কর্মীকে, সেলসফোর্স ৮ হাজার কর্মীকে, এইচপি ৬ হাজার কর্মী, টুইটার ৩ হাজার ৭০০ কর্মী এবং সিগেট ৩ হাজার কর্মীকে ছাঁটাই করতে চলেছে।

প্রযুক্তিক্ষেত্রের বিশেষজ্ঞরা এই মুহূর্তে বিপুল ছাঁটাইয়ের কারণ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)র পেছনে বিপুল বিনিয়োগকে দায়ী করছে।

Tags: কর্মী ছাটাইমেটা
Previous Post

সাত রোহিঙ্গার যাবজ্জীবন কারাদণ্ড

Next Post

তেলেগু কলোনি বাসিন্দাদের উচ্ছেদ নির্দেশে ‘এমজেএফ’র উদ্বেগ

Next Post
Manusher Jonno Foundation logo with stylized human figures in orange, green, and red. Channel i News - চ্যানেল আই নিউজ

তেলেগু কলোনি বাসিন্দাদের উচ্ছেদ নির্দেশে 'এমজেএফ'র উদ্বেগ

ক্রিকেট মাঠে পিচে পানি ঢেলে অস্ট্রেলিয়ার পরিকল্পনা ভেস্তে দিলো ভারত. Channel i News - চ্যানেল আই নিউজ

পিচে পানি ঢেলে অস্ট্রেলিয়ার পরিকল্পনা ভেস্তে দিলো ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT