চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিশোকে অভিনয়ের শিক্ষক বললেন ব্যাচেলর পয়েন্ট’র লামিমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:51 অপরাহ্ন 12, ফেব্রুয়ারি 2023
in বিনোদন
A A
দুটি মানুষ একটি পুরনো ব্রিক দেয়ালে বসে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অভিনেতা হিসেবে নিশো ভাইয়াকে সবচেয়ে বেশি ভালো লাগে। উনি অভিনয়ের শিক্ষক। তার সঙ্গে কাজের খুব ইচ্ছে ছিল। অমি ভাইয়ের পরিচালনায় ‘লতা অডিও’ নাটকের মাধ্যমে পূরণ হয়েছে। শুটিং সেটে কীভাবে অভিনয় করতে হয় সেটা উনি শিখিয়ে দিয়েছিলেন। ওই অভিজ্ঞতা ছিল দারুণ।’

নাটকের তুমুল জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে নিয়ে এমন মন্তব্য করেন এ প্রজন্মের অভিনেত্রী লামিমা লাম।

কাজল আরেফিন অমির পরিচালনায় ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে লামিমা পরিচিতি অর্জন করেছেন। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার নতুন মিউজিক ভিডিও ‘চোখের বারান্দায়’।

কোনাল-সাদীর গাওয়া গানটি প্রকাশের পর শনিবার সেলিব্রেশন অনুষ্ঠানে লালিমা বলেন, নিশো ভাইয়ের সঙ্গে একটি কাজ হয়েছে। তখন তিনি বিভিন্ন পরামর্শ দিয়েছিলেন। যা আমি সবসময় মেনে চলি। এতে অভিনয় করতে বা ক্যারেকটার হয়ে পর্দায় আসতে অনেক সুবিধা হয়।

‘ব্যাচেলর পয়েন্ট’ তাকে সবচেয়ে বেশি পরিচিতি দিয়েছে জানিয়ে লামিমা বলেন, সবাই আমাকে ব্যাচেলর পয়েন্ট’র লামিয়া বলে ডাকে। কিন্তু আমার নাম হচ্ছে লামিমা। কোথাও গেলে আমার নাম বলা লাগে না। আমাকে জিজ্ঞেসও করে না। সবাই আমাকে একডাকে লামিয়া নামে ডাকে।

লামিমা জানান, তিনি অভিনেত্রী হতে পেরেছেন পরিচালক অমির কারণে। আরও জানান, ব্যাচেলর পয়েন্ট’র পলাশ, চাষী আলম, মিশু সাব্বির প্রত্যেকে তাকে অভিনেত্রী হতে সাহায্য করেছেন, প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন। লামিলা বলেন, আমি একটু একটু অভিনেত্রী হওয়ার চেষ্টা করছি।

ভালোবাসা দিবস উপলক্ষে লামিমা দুটি নাটকে অভিনয় করেছেন। একটি সালমান মুক্তাদিরের সঙ্গে, আরেকটি সাইদুর রহমান পাভেলের সঙ্গে। এছাড়া কিছুদিন আগে ‘হোটেল রিল্যাক্স’ ওয়েব সিরিজের শুটিং করেছেন, সে বিষয়ে লামিমা বলেন, এই কাজটি ঈদে রিলিজ হবে। দর্শক পুরোপুরি কমেডি গল্প দেখবে।

Tags: আফরান নিশোকাজল আরেফিন অমিব্যাচেলর পয়েন্টলামিমা লামলিড বিনোদন
Previous Post

পিচে পানি ঢেলে অস্ট্রেলিয়ার পরিকল্পনা ভেস্তে দিলো ভারত

Next Post

ভূমিকম্প ও অগ্নি দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক প্রশিক্ষণ শুরু

Next Post
নিরাপত্তা প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমিকম্প ও অগ্নি দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক প্রশিক্ষণ শুরু

থাইল্যান্ডের ভেজথানি হাসপাতাল ঢাকায় তথ্যকেন্দ্র চালু করলো. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় তথ্যকেন্দ্র চালু করলো থাইল্যান্ডের ভেজথানি হাসপাতাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT