চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজ্ঞাপন হারাচ্ছে টুইটার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:41 অপরাহ্ন 11, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
টুইটার লোগো ও ব্যক্তির মুখের ছবি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

টুইটারের শীর্ষ ১ হাজার বিজ্ঞাপনদাতাদের অর্ধেকেরও বেশি বিজ্ঞাপনদাতা টুইটার থেকে তাদের বিজ্ঞাপন সরিয়ে নিয়েছেন। ২০২২ সালের সেপ্টেম্বরের হিসেবে চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের ডেটা নিয়ে এ তথ্য প্রকাশ করেছে ডিজিটাল মার্কেট এনালাইসিস কোম্পানি প্যাথমেটিকস।

চলতি বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত তথ্য বিশ্লেষণ করে প্যাথমেটিকস বলছে, শীর্ষ ১ হাজার বিজ্ঞাপনদাতাদের মধ্যে ৬২৫ জন বিজ্ঞাপনদাতাই টুইটার থেকে তাদের বিজ্ঞাপন উঠিয়ে নিয়েছেন। টুইটার থেকে বিজ্ঞাপন উঠিয়ে নেওয়া এই প্রতিষ্ঠান গুলোর মধ্যে রয়েছে কোকা-কোলা, ইউনিলিভার, জিপ, ওয়েলস ফার্গো এবং মার্কের মত বড় বড় কোম্পানিগুলো। এর ফলে গত অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত টুইটারের আয় কমেছে ৬০ শতাংশ। যা ১২৭ মিলিয়ন ডলার থেকে ৪৮ মিলিয়ন ডলারে এসে পৌছেছে।

রিপোর্টে আরো বলা হয়েছে, বিলিয়নিয়ার ইলন মাস্ক অক্টোবরের শেষের দিকে টুইটারের নিয়ন্ত্রণ নেওয়ার পর বিজ্ঞাপনদাতারা এই প্লাটফর্মের নিরাপত্তা এবং কার্যকারিতা নিয়ে উদ্বিগ্ন হতে শুরু করেছেন। ইলন মাস্কও স্বীকার করেছিলেন টুইটার ২০২২ সালের নভেম্বরের শুরুতে ব্যাপক রাজস্ব হ্রাসের মুখোমুখি হয়েছে।

সিএনএনের মতে, ইলন মাস্ক এখন বিজ্ঞাপনদাতাদের টুইটারে তাদের বিজ্ঞাপন ফিরিয়ে আনতে আকৃষ্ট করার চেষ্টা করছেন। টুইটার  বিজ্ঞাপনদাতাদের বছরের সবচেয়ে ব্যস্ততম দিনের জন্য “ফায়ার সেল” সুপার বোল চুক্তির প্রস্তাব দিয়েছে।

টুইটার একটি “ব্র্যান্ড নিরাপত্তা” কোম্পানির সাথে হাত মিলিয়েছে এবং দাবি করছে বিজ্ঞাপনদাতাদের  কোন বিজ্ঞাপন মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে আপত্তিকর বা বিপজ্জনক বিষয়বস্তুর পাশে প্রদর্শিত হলে তারা তা জানিয়ে দিতে পারবেন।

সিএনএন-এর হিসাবে,  সেপ্টেম্বরে টুইটারের শীর্ষ বিজ্ঞাপনদাতা ছিল এইচবিও, ওই সময় তারা টুইটারকে ১২ মিলিয়ন ডলাররে বিজ্ঞাপন প্রদান করে। অথচ জানুয়ারিতে তারা টুইটারকে বিজ্ঞাপন দিয়েছে মাত্র ৫৪ হাজার ডলারের।

Tags: ইলন মাস্কটুইটার
Previous Post

বইমেলা সরাসরি: ১১ ফেব্রুয়ারি

Next Post

এমবাপেকে উপহাস করা নিয়ে মুখ খুললেন মার্টিনেজ

Next Post
দুই ফুটবল খেলোয়াড়, একজন গোলরক্ষক, অন্যজন ফ্রন্টে দাঁড়ানো।. Channel i News - চ্যানেল আই নিউজ

এমবাপেকে উপহাস করা নিয়ে মুখ খুললেন মার্টিনেজ

অগ্নিদগ্ধ রোগীর চিকিৎসা চলাকালে চিকিৎসকের দেখভাল।. Channel i News - চ্যানেল আই নিউজ

এখনো ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে প্রাণের স্পন্দন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT