চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওডেগার্ডকে বাড়তি নজরে রাখতেন রোনালদো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:52 অপরাহ্ন 10, ফেব্রুয়ারি 2023
in ফুটবল, স্পোর্টস
A A
রোনালদো ও ওডেগার্ডের মধ্যে বন্ধুত্বপূর্ণ আলাপচারিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদে শুরুর সময়টা বেশ কঠিন ছিল মার্টিন ওডেগার্ডের। সেসময় বার্নাব্যুতে মানিয়ে নিতে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সহযোগিতা সবচেয়ে বেশি পেয়েছিলেন নরওয়েজিয়ান মিডফিল্ডার।

শনিবার ব্রেন্টফোর্ডের বিপক্ষে নামবেন আর্সেনাল তারকা ওডেগার্ড। ম্যাচের আগে সাক্ষাৎকারে রোনালদোর কথা স্মরণ করেছেন ২৪ বয়সী মিডফিল্ডার।

২০১৫ সালে ১৬ বছর বয়সে রিয়ালে গিয়েছিলেন ওডেগার্ড। এসেই ভাষা সংক্রান্ত জটিলতায় পড়েন। সেসময় লস ব্লাঙ্কোসদের মাঠ মাতাচ্ছিলেন রোনালদো, লুকা মদ্রিচ, টনি ক্রুসরা। তাদের সহযোগিতায় মাদ্রিদে মানিয়ে নেন বর্তমানে আর্সেনালের অধিনায়ক।

‘আমি শুধু ভাবতাম এই তিনজন ড্রেসিংরুমে আমাকে কীভাবে দেখবেন। আমার সঙ্গে তাদের আচরণ কেমন হবে। পরে দেখলাম তারা সবাই দুর্দান্ত ও স্নেহশীল। স্প্যানিশ ভাষা না জানলেও আমার সঙ্গে ইংরেজিতেই বলতেন তারা, যা আমার জন্য সহজ হয়ে ওঠে।’

দলের সঙ্গে মানিয়ে নিতে ওডেগার্ডকে বাড়তি নজরে রাখতেন রোনালদো। সে প্রসঙ্গে বলেছেন, ‘ক্লাবটিতে মানিয়ে নিতে রোনালদো আমার প্রতি বাড়তি নজর দিতেন। আমাকে ভালো পরামর্শ দিতেন ও সহযোগিতা করতেন। সত্যি বলতে ক্লাবে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে যোগ দেয়াতে তাদের কেউই আমাকে ছোট করে দেখেননি।’

২০২১ সালের জানুয়ারিতে রিয়াল থেকে ধারে আর্সেনালে যান ওডেগার্ড। পরে খুব দ্রুত সময়ে কোচ মিকেল আর্তেতার মন জয় করে নেন। গানাররা তার সঙ্গে পাকাপাকি চুক্তি করে ফেলে।

Tags: আর্সেনালওডেগার্ডরিয়াল মাদ্রিদরোনালদো
Previous Post

সিলেট-কুমিল্লা কোয়ালিফায়ারে, এলিমিনেটরে রংপুর-বরিশাল

Next Post

কৃষকের কল্যাণ ছাড়া সার্বিক উন্নয়ন অসম্ভব: রাষ্ট্রপতি

Next Post
বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা, পটভূমিতে বাংলাদেশের পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষকের কল্যাণ ছাড়া সার্বিক উন্নয়ন অসম্ভব: রাষ্ট্রপতি

সামসুন্নাহার ফুটবল খেলতে 'বারণ' করে ট্রফি হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

সামসুন্নাহারকে ফুটবল খেলতে ‘বারণ’ করেন বাবা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT