তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে নিহত ও আহতদের স্মরণে একদিনের রাষ্ট্রীয় শোক পালন এবং দেশটিতে উদ্ধারকারী দল পাঠানোয় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত। টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি- টিকা’র মাধ্যমে তুরস্কে মানবিক সহায়তা সামগ্রী পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে বলেছেন, ভূমিকম্পে বাংলাদেশী কেউ নিহত বা আহত হওয়ার খবর নেই।








