চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করল মাশরাফীর সিলেট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:10 অপরাহ্ন 08, ফেব্রুয়ারি 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা সিলেটের কোয়ালিফায়ার ম্যাচে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনা টাইগার্সকে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে রাউন্ড রবিন লিগ শেষ করল মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্স। প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করায় প্লে-অফে বাড়তি সুবিধা পাবে দলটি।

১২ ম্যাচে ৯ জয় সিলেটের। ১৮ পয়েন্ট দলটির। প্রথম কোয়ালিফায়ারে মাশরাফীর দলের প্রতিপক্ষ হওয়ার লড়াইয়ে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স।

বুধবার মিরপুরে দুপুরের ম্যাচে সিলেটকে নেতৃত্ব দেন চোটে থাকা মাশরাফী। তবে বোলিং করতে পারেননি এ পেসার। তারপরও লড়াই করার পুঁজি তুলতে পারেনি খুলনা। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে করে ১১৩ রান।

মাহমুদুল হাসান জয় ৪১ ও নাহিদুল ইসলাম করেন ২১ রান। সিলেটের পেসার তানজিম হাসান সাকিব ৩টি, রুবেল হোসেন ও ইমাদ ওয়াসিম নেন ২টি করে উইকেট।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ রানে ২ উইকেট হারায় সিলেট। জাকির হাসান ও মুশফিকুর রহিম ৯০ রানে জুটি গড়ে দলকে নিয়ে যান জয়ের কাছে। ফিফটি পূর্ণ করে দলীয় ১০০ রানে আউট হন জাকির। ৪৬ বলে ৫০ রান করেন ৫টি চার ও এক ছক্কায়।

পরের ওভারে ৩৫ বলে ৩৯ করে রান আউট হন মুশফিক। রায়ান বুর্ল ১২ ও গুলবাদিন নাইব ২ রানে অপরাজিত থেকে খেলা শেষ করেন ১৭.৩ ওভারে। হাসান মুরাদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাহিদুল নেন একটি করে উইকেট।

Tags: বিপিএল-২০২৩মাশরাফীমিরপুরলিড স্পোর্টস
Previous Post

সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষিত জনগোষ্ঠীই প্রধান হাতিয়ার: প্রধানমন্ত্রী

Next Post

এইচএসসিতে বিকেএসপির সাফল্য

Next Post
বাংলাদেশের ক্রীড়াবিদ নারী আর্চার শুটিংয়ে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এইচএসসিতে বিকেএসপির সাফল্য

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবিলম্বে বন্ধ করা উচিত: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT