চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: ৫২ ঘণ্টা পর ৮ বছরের শিশু জীবিত উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:45 অপরাহ্ন 08, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে ধ্বংসস্তূপের মধ্যে আট বছরের শিশুকে জীবিত উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কের ধ্বংস্তুপ থেকে ৫২ ঘণ্টা পর ৮ বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার কর্মীদের হাসিমুখে শিশুটিকে কোলে করে ধ্বংস্তুপ থেকে বের করতে দেখা গেছে।

বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় হাতায়ে প্রদেশে প্রায় ৫২ ঘণ্টা পর একটি ধসে পড়া ভবনের ধ্বংসস্তুপ থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। ধ্বংস্তুপ থেকে বের করে তাকে তার অপেক্ষমাণ মায়ের কাছে নিয়ে যাওয়া হয়। পরে তার মা আলিঙ্গন দিয়ে তাকে অভ্যর্থনা জানান।

ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় হাজার হাজার বিল্ডিং বিধ্বস্ত হয়েছে। ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছেন বহু মানুষ। এই অবস্থায় ধ্বংসস্তুপের নিচে জীবিত মানুষদের খুজে বের করতে উদ্ধারকর্মীরা প্রাণপণ চেষ্টা করছে।

এখন পর্যন্ত প্রায় ৮ হাজার মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ হাজার মানুষ। নিহতের সংখ্যা কয়েকগুণ ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ২ কোটি ৩০ লাখ মানুষের বসবাস। সেখানকার সবাই কোনো না কোনোভাবে সংকটে পড়েছেন। শুধু তুরস্কের ভূমিকম্পে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন ১ কোটি ৩৫ লাখ মানুষ। আহত হয়েছেন ২০ হাজারের বেশি মানুষ।

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে ১০টি প্রদেশ। সেখানকার পরিস্থিতি সামাল দিতে ও উদ্ধারকাজে গতি আনতে তিন মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তুরস্কের গাজিয়ানতেপ প্রদেশ। সিরিয়ার সীমান্তবর্তী এলাকা এটি। ফলে তুরস্কের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিরিয়ার আলেপ্পো, ইদলিব, হামা ও লাতাকিয়া প্রদেশ। গৃহযুদ্ধের কারণে সিরিয়ার এই সীমান্তবর্তী এলাকা এমনিতেই ক্ষতিগ্রস্ত। সেখানকার ৪০ লাখ মানুষ ত্রাণসহায়তার ওপর নির্ভরশীল।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মতে, ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি তুরস্ক অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হলেও ১১ বছর ধরে চলা গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার অবস্থা খুবই নাজুক। পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন সংস্থা ইতিমধ্যে মানবিক সাহায্যের জন্য অর্থ সংগ্রহ শুরু করেছে।

Tags: তুরস্ক ভূমিকম্পতুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প
Previous Post

খোলা আকাশ উপভোগ করেই খুশি পান্ট

Next Post

উত্তেজনার মধ্যে চীন-মার্কিন বাণিজ্যের রেকর্ড

Next Post
নিরাপত্তা কর্মীরা বন্দরে জাহাজের দিকে নজর দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তেজনার মধ্যে চীন-মার্কিন বাণিজ্যের রেকর্ড

তুরস্কের ভূমিকম্পে ধ্বংসপ্রাপ্ত শহরের অবস্থা, ধ্বংসস্তুপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাখির চোখে তুরস্কের ভূমিকম্পের ধ্বংসলীলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT