চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলা ভাষার সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে ‘দামাল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:20 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2023
in বিনোদন
A A
দর্শকদের জন্য 'দামাল' টাইটেল গানের একটি দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

জমে উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে শুরু হওয়া ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৯’। টিএসসি মিলনায়তনে প্রতিদিন হুমড়ি খেয়ে পড়ছে দর্শক। বুধবার উৎসবের চতুর্থ দিনে দর্শক দেখবেন ইমপ্রেস টেলিফিল্মের আলোচিত ছবি ‘দামাল’।

সমকালীন ও ধ্রুপদী সিনেমার সমন্বয়ে ৫ দিনব্যাপী বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ এই উৎসবে প্রতিদিন সকাল ১০টা, দুপুর ১টা, দুপুর ৩টা ৩০ মিনিট ও সন্ধ্যা সাড়ে ৬টায় স্লটে সিনেমা প্রদর্শনী চলছে। এরমধ্যে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার স্লটে দর্শক দেখবেন রায়হান রাফী পরিচালিত তারকাবহুল ছবি ‘দামাল’।

স্বাধীন বাংলা ফুটবল টিমকে ঘিরে ‘দামাল’ সিনেমার গল্প। ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে সিনেমাটি দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে দর্শকপ্রিয়তা পেয়েছে।

ছবিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম। তারকাবহুল এই সিনেমায় আরও অভিনয় করেছেন শাহনাজ সুমি, সুমিত, রাশেদ অপু, ইন্তেখাব দিনারসহ অনেকে।

৫০ টাকা মূল্যের টিকেট পাওয়া যাবে উৎসবের প্রতিদিন, ছাত্র-শিক্ষক কেন্দ্রের প্রবেশমুখে। আয়োজকরা জানিয়েছেন, প্রতিদিন প্রথম প্রদর্শনীটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিনামূল্যে উপভোগ করতে পারবেন।

৫ থেকে ৯ ফেব্রুয়ারি পাঁচ দিনব্যাপী টিএসসি প্রাঙ্গণে ২১তম আসরটির প্রচার সহযোগী হিসেবে আছে চ্যানেল আই।

Tags: আমার ভাষার চলচ্চিত্র ১৪২৩ইন্তেখাব দিনারইমপ্রেসদামালবিদ্যা সিনহা মিমরাশেদ অপুলিড বিনোদনশরীফুল রাজশাহনাজ সুমিসিনেমাসিয়াম আহমেদসুমিত
Previous Post

শুকনো মাটিতে বীজতলা তৈরি কৃষকের মাঝে জনপ্রিয় হচ্ছে

Next Post

সুস্থ ধারার সংস্কৃতি ফিরিয়ে আনার আহ্বান

Next Post
সাংবাদিকতা ও সাহিত্যচর্চার গুরুত্ব নিয়ে মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুস্থ ধারার সংস্কৃতি ফিরিয়ে আনার আহ্বান

কঙ্গনা রানাউত ও পারভীন ববি এর ছবি, দুই তারকার আলাদা স্টাইল ও ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

পারভীন ববির মত পরিণতি হবে কঙ্গনার!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT