চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি ও ডিসিও দেশসমূহের সাথে বাংলাদেশের সম্পর্ক জোরদারে আশাবাদ

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
2:23 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2023
in বাংলাদেশ
A A
বাংলাদেশ ও সৌদি আরবের প্রতিনিধির মধ্যে সৌজন্য বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরব ও ডিসিও (ডিজিটাল কর্পোরেট অর্গানাইজেশন) সদস্যভুক্ত দেশসমূহের সাথে বাংলাদেশের স্টার্টআপ কোম্পানিগুলোর মধ্যে সহযোগিতা গড়ে তোলা হবে। সৌদি ডিসিও এর মহাসচিবের সাথে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবারে সৌদি আরবের ডিসিও এর মহাসচিব দিমা আল ইয়াইয়া, সৌদি সফররত বাংলাদেশের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে এক বৈঠকে এসব কথা বলেন।

এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ডিসিও এর সাধারণ অধিবেশনে তাকে আমন্ত্রন জানানোর জন্য মহাসচিবকে ধন্যবাদ জানান। বাংলাদেশ ডিসিও এর সদস্য হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে এর মহাসচিবকে অবহিত করেন প্রতিমন্ত্রী। বাংলাদেশ সরকারের আই সি টি সম্পর্কিত কার্যক্রম ও পরিকল্পনা দেখতে এবং ডিসিও কিভাবে আমাদের উদ্দেশ্য পূরণে সহযোগিতা করতে পারে তা নিয়ে আলোচনা করতে প্রতিমন্ত্রী ডিসিও এর মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জুনাইদ আহমেদ পলক ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের দূরদর্শী নেতৃত্বে সৌদি আরবের ডিজিটাল রুপান্তর এবং ই-গভর্নেন্সে সৌদি আরবের উল্লেখযোগ্য উন্নয়নের প্রশংসা করেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ ডিসিও (ডিজিটাল কর্পোরেট অর্গানাইজেশন) এর সাধারণ অধিবেশনের পাশাপাশি সৌদি আরবের স্বনামধন্য আইটি কোম্পানি থিকাহ এর প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান আল ফজলের সাথে বৈঠক করেন। এ সময় প্রতিমন্ত্রী বাংলাদেশের আইটি খাতে পরামর্শ ও প্রশিক্ষণ এবং উন্নয়নের ক্ষেত্রে থিকাহ এর প্রধান নির্বাহী কর্মকর্তার সহযোগিতা কামনা করেন। বাংলাদেশে বিনিয়োগ, মানবসম্পদ উন্নয়ন এবং সাইবার নিরাপত্তার বিষয়ে সহযোগিতা বিষয়ে ও সহযোগিতা কামনা করেন।

প্রতিমন্ত্রী বলেন, আইটি খাতে সাইবার হুমকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সুতরাং বাংলাদেশ সরকার সার্বাধিক গুরুত্ব সহকারে সাইবার নিরাপত্তা এবং তথ্য সুরক্ষার দিকে মনোনিবেশ করেছে।

এ সকল বৈঠকে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান আবুল হাসান মৃধা ও ইকনমিক মিনিস্টার মুর্তুজা জুলকার নাঈন নোমান উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী সৌদি আরবের রিয়াদে আয়োজিত আইটি খাতের সম্মেলন এলইএপি এ অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখেন।

মঙ্গলবার রিয়াদে শুরু হওয়া চার দিনব্যাপী এ সম্মলনে সারা পৃথিবী থেকে টেক উদ্ভাবক, আইটি বিশেষজ্ঞ ও বিভিন্ন আইটি প্রতিষ্ঠান যোগ দিয়েছে।

Tags: বাংলাদেশসৌদি আরব
Previous Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৩০

Next Post

দুবাইয়ে মাঝ সমুদ্রে নোরার জন্মদিন উদযাপন

Next Post
দুবাইয়ে মাঝ সমুদ্রে নোরার জন্মদিন উদযাপন, আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুবাইয়ে মাঝ সমুদ্রে নোরার জন্মদিন উদযাপন

নুর এলাহি মিনা, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন নুর এলাহি মিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT