চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা প্রায় আড়াই হাজার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:49 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2023
in আন্তর্জাতিক
A A
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার কাজ চালাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃত্যুর সংখ্যা বাড়ছেই। ৯ ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্পে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা প্রায় আড়াই হাজার।

৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল তুরস্কের গাজিয়েন্তেপসহ আশপাশের এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখনও থেমে থেমে আঘাত হানছে আফটার শক। প্রথম আঘাতের ৯ ঘণ্টা পর একই এলাকায় ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে থাকায় নিহতের সংখ্যা বহুগুণে বেড়ে যাওয়ার আশঙ্কা করা হয়েছে। উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে বিভিন্ন দেশ।

সোমবার তুরস্কের গাজিয়েনতেপ ও সিরিয়া সীমান্তের আপশপাশের এলাকায় ভূমিকম্প আঘাত হানে তখন ঘড়িতে তখন ভোর ৪টা বেজে ১৭ মিনিট। মুহূর্তেই ধুলোয় মিশে যায় বাড়িঘর ও ভবন। ধ্বংসস্তূপের নিচ থেকে ভেসে আসতে থাকে কান্না, আর্তনাদ, বাঁচার আকুতি।

তুরস্ক ও সিরিয়া ছাড়াও লেবানন, সাইপ্রাস ও ইসরায়েল পর্যন্ত কম্পন টের পাওয়া গেছে। ভূমিকম্পের পর প্রথম কয়েক ঘণ্টায় ৪০ বারের বেশি আফটার শক হয়েছে। আগামী কয়েক সপ্তাহ পর্যন্ত আফটার শক থাকবে বলে আশঙ্কা করছেন ভূতত্ত্ববিদরা। উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন সদস্য দেশ। সহায়তার আশ্বাস দিয়েছে এশিয়ার বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্র। তবে বরফ পড়ে বিস্তৃত এলাকা ঢেকে যাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা আহ্বান করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

ভূমিকম্পে সিরিয়ার উত্তরাঞ্চলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। সিরিয়াজুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। সিরিয়ার উত্তর-পশ্চিমের যে এলকায় ভূমিকম্প আঘাত হেনেছে সে এলাকায় ১৭ লাখ বাস্তুচ্যুত সিরীয় নাগরিকের বাস, আছে আলেপ্পোর মতো ঘনবসতিপূর্ণ শহর। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার বড় একটি অংশ বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা এলাকা। উদ্ধার তৎপরতায় আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে সিরিয়া।

তুরস্ক বিশ্বের সব চেয়ে ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোর একটি। ভূতত্ত্ববিদরা বলছেন, উৎপত্তিস্থল মাটি থেকে মাত্র থেকে মাত্র ১৮ কিলোমিটার নিচে হওয়ায় এবারের ভূমিকম্পের ভয়াবহতা অনেক বেশি। ভূমিকম্পের সময় বেশির ভাগ মানুষ ঘুমে থাকায় এবং ওই এলাকার বেশিরভাগ বাড়ি ইট ও কংক্রিটের তৈরি হওয়ায় মৃতের সংখ্যা অনেক বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ১৯৩৯ সালে তুরস্কের একই রকম ৭ দশমিক ৮ মাত্রার এক ভূমিকম্পে ৩০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিলো।

Tags: তুরস্কে ভূমিকম্পভূমিকম্প
Previous Post

বইমেলা সরাসরি: ৬ ফেব্রুয়ারি

Next Post

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বাড়ছেই

Next Post
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বাড়ছে, ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বাড়ছেই

তুরস্কে থাকা বাংলাদেশীদের মধ্যে আতংক, সংবাদ প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কে থাকা বাংলাদেশীদের মধ্যে আতংক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT