চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিনানোটিশে ছাঁটাইয়ের অভিযোগে শ্রমিকদের বিক্ষোভ

মো. জাকির হোসাইন by মো. জাকির হোসাইন
4:50 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2023
in অর্থনীতি
A A
শ্রমিকরা বিক্ষোভ করছে, চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাভারে চামড়া শিল্প নগরীর ‘বে’ ট্যানারিতে বিনানোটিশে ছাঁটাইয়ের অভিযোগে প্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

রবিবার ৫ ফেব্রুয়ারি সকাল থেকে হরিণধরা ট্যানারী শিল্প এলাকায় বে ট্যানারির সামনে বিক্ষোভ করছেন তারা।

কারখানাটির মেশিন অপারেটর মো. জাহাঙ্গীর  বলেন,  ‘বে নামে জুতা তৈরির কারখানাটিতে আমাদের প্রায় ৮০-৮৫ জন শ্রমিক কাজ করেন। আমাদের পুরো মাস সাপ্তাহিক হিসেবে দৈনিক মজুরিতে কাজ করাতো। কোন বোনাস ও ছুটি দিতো না মালিকপক্ষ। গত বছর থেকে আমরা মূলত মাসিক বেতন বাস্তবায়নসহ অন্যান্য দাবি পূরণে প্রতিবাদ করে আসছি। এরপর শ্রমিক ইউনিয়নের সঙ্গে আমরা যুক্ত হলে মালিকপক্ষ দাবি পূরণের আশ্বাস দেয়। চলতি বছরের ৩ জানুয়ারি মালিকপক্ষের  সাথে সবশেষ বৈঠক হয়। এরপর হঠাৎ আজ কারখানায় গেলে আমাদের প্রায় ৮০ জন শ্রমিককে ঢুকতে দেওয়া হয়নি। এ কারণে কারখানার সামনে অবস্থান নিয়ে এখনও বিক্ষোভ করছি।

ঢুকতে না দেওয়ার কারণ হিসেবে এই শ্রমিক জানান, ‘আমরা শুনেছি কারখানার চারটি সেকশন বন্ধ করে একটি চালু রাখবে মালিকপক্ষ। এ জন্য আমাদের ছাঁটাই করা হয়েছে। আসলে আমাদের ছাঁটাই করাই মালিকপক্ষের মূল উদ্দেশ্য। আমি খোঁজ নিয়ে জানতে পারছি, গোপনে মালিকপক্ষ ৮০ জন শ্রমিক খুঁজছে। আবারও তাদের দিয়ে দৈনিক মজুরিতে কাজ করানো হবে।’

শ্রমিকরা জানান, ঈদের আগে বিনা নোটিশে আমাদের এতজন শ্রমিককে অবৈধভাবে ছাঁটাই করা হয়েছে। এ অবস্থায় আমরা কোথায় যাব? তাই অবিলম্বে আমাদের কারখানায় মাসিক বেতনে কাজ করতে দিতে হবে। অন্যথায় আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেন তারা।

চামড়া শিল্প নগরী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল বলেন, বে ট্যানারির প্রায় ৭০-৮০ জন শ্রমিককে মালিকপক্ষ বাদ দিয়েছে। এ নিয়ে ওই শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়েছিল। পরে শিল্প পুলিশ ও শ্রমিক ইউনিয়নের নেতারা তাদের সঙ্গে কথা বললে তারা কারখানার সমানে থেকে চলে যায়। আপাতত পুরো বিষয়টা শিল্প পুলিশ দেখছে বলেও জানান তিনি।

এ বিষয়ে বে ট্যানারি লিমিটেডের কর্তৃপক্ষের কারও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Tags: শ্রমিকদের বিক্ষোভসাভার
Previous Post

বসন্তের শুরুতেই ‘কোক স্টুডিও বাংলা’র নতুন সিজন

Next Post

টটেনহ্যামের ৫৩ বছরের রেকর্ডটার হাতবদল হল

Next Post
হ্যারি কেইন গোল করে টটেনহ্যামের রেকর্ডের হাতবদল উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টটেনহ্যামের ৫৩ বছরের রেকর্ডটার হাতবদল হল

তথ্যমন্ত্রী মোসলেম উদ্দিন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মোসলেম উদ্দিন অবিচল আনুগত্যের দৃষ্টান্ত: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT