চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক স্ত্রীর হুমকির পর আদালতে ধাওয়ান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:58 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
দম্পতি একসঙ্গে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে সংসার টেকেনি ভারতীয় দলের তারকা ক্রিকেটার শেখর ধাওয়ানের। বিবাহবন্ধনে নেই আর তারা, তাতেও অবশ্য আলোচনা থেকে মুক্তি মিলছে না ধাওয়ানের। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক স্ত্রীর দিক থেকে ক্যারিয়ার শেষ করে দেয়ার হুমকি পেয়ে এবার দৌড়াতে হল পারিবারিক আদালতে।

দিল্লির পাতিয়ালা হাউস আদালত আয়েশাকে সাবেক স্বামীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর পোস্ট করা থেকে বিরত থাকতে বলেছেন। একইসঙ্গে ধাওয়ানের বিরুদ্ধে অবমাননাকর ও ভিত্তিহীন কোনো অভিযোগ করতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছেন আদালত।

বিচারপতি হরিশ কুমার আদেশে বলেছেন, একজন ব্যক্তির খ্যাতি সবার কাছে প্রিয় এবং এটি সর্বোচ্চ পর্যায়ের সম্পত্তি হিসেবে বিবেচিত হয়। কারণ বস্তুগত সম্পত্তি ক্ষতির পরে ফিরে পাওয়া গেলেও খ্যাতি একবার ক্ষতিগ্রস্ত হলে তা ফিরে পাওয়া যায় না। অতএব, এটি রক্ষা করা আবশ্যক। তবে যদি কারো বিরুদ্ধে আইনানুগ অভিযোগ থাকে, তাকে অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রকাশ করা থেকে বিরত রাখা যাবে না।

শেখরের বন্ধু, আত্মীয়, সতীর্থ কারও কাছে কোনো মেসেজ পাঠাতে পারবেন না আয়েশা। নেটমাধ্যমেও কিছু লিখতে পারবেন না। শুধুমাত্র একজনের অভিযোগের ভিত্তিতে কারও চরিত্রহনন করা যায় না, আদালত বলেছেন এমনই।

বিচারক আরও নির্দেশ দিয়েছেন, সংবাদমাধ্যমেও শেখরের বিরুদ্ধে মুখ খুলতে পারবেন না আয়েশা। বিষয়টি আদালতে বিচারাধীন। তার কিছু বলার থাকলে আদালতে এসে বলতে পারবেন। এরপরও যদি শেখরের বিরুদ্ধে আয়েশা মুখ খোলেন তা হলে আদালত কড়া পদক্ষেপ নেবেন।

ধাওয়ানের সাবেক স্ত্রী আয়েশাও একজন স্পোর্টসপার্সন। একসময় তিনি মেলবোর্নে কিকবক্সিং করতেন। আয়েশা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। ২০১৪ সালে ধাওয়ান ও আয়েশার ছেলের জন্ম হয়। আট বছর তারা সংসার করার পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।

Tags: আদালতআয়েশাধাওয়ানলিড স্পোর্টস
Previous Post

প্রবাসী নারী শ্রমিকদের বিষয়ে হাইকোর্টে রিট

Next Post

রাসেল-নারিনকে আনছে কুমিল্লা

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল ট্রফি জিতেছে, উল্লাসে ভাসছে দল ও সমর্থকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাসেল-নারিনকে আনছে কুমিল্লা

উচ্চ আকাশে চীনা গোয়েন্দা বেলুনের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনা গোয়েন্দা বেলুনের ধ্বংসাবশেষ খুঁজছে যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT