চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতির অভিযোগে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীকে অব্যাহতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:57 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
উইলিয়াম শেক্সপিয়ার নাটকের মতো ভাবপ্রকাশ করছেন একজন ব্যক্তি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে আরও জোরালো আক্রমণ চালাতে পারে রাশিয়া, এমন আশঙ্কার মধ্যেই দুর্নীতির অভিযোগে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভকে বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মন্ত্রাণালয়ে তার স্থলাভিষিক্ত হচ্ছেন ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভ।

গত বছর ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর কয়েক মাস আগে থেকেই সে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন রেজনিকভ। সম্প্রতি তার মন্ত্রণালয়ের উপর একাধিক কেলেঙ্কারির অভিযোগ উঠে। যার ফলে ওলেক্সিকে পদ থেকে সরিয়ে কিরিলোকে নতুন প্রতিরক্ষামন্ত্রী করার সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি নিয়ে ইউক্রেন সরকারের অন্যতম মুখপাত্র ডেভিড আরাখামিয়া বলেন, এখন থেকে কিরিলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন। যা এই যুদ্ধকালীন পরিস্থিতিতে খুবই যুক্তিযুক্ত। সময় এবং পরিস্থিতির জন্য শক্তিবৃদ্ধি এবং পুনর্গঠন খুবই প্রয়োজন। ভবিষ্যতেও পরিস্থিতি বুঝে এ ধরণের সিদ্ধান্ত আসতে পারে। শত্রুরা অগ্রসর হওয়ার প্রস্তুতি নিচ্ছে আর আমরা নিজেদের রক্ষা করার প্রস্তুতি নিচ্ছি।

অন্যদিকে মন্ত্রাণালয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে ওলেক্সি বলেন, আমি যে মানসিক চাপ সহ্য করেছি, তা ভাষায় প্রকাশ করা কঠিন। আমি কিছুতেই লজ্জিত নই।

গত বছর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে মৌলিক খাদ্যসামগ্রীর জন্য বর্তমান দামের চেয়ে দু থেকে তিন গুণ বেশি দামে খাদ্য চুক্তি স্বাক্ষর করার অভিযোগ আনা হয়েছিল। এরপর থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তাকে পদ থেকে অব্যাহতি দেয় জেলেনস্কি সরকার।

Tags: ইউক্রেন ও রাশিয়াপ্রতিরক্ষামন্ত্রীরাশিয়া
Previous Post

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষা: সরকারি উদ্যোগেও বেশিদূর এগুচ্ছে না

Next Post

ভাষা সংগ্রামী ৬: একুশের চেতনায় প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতি এখন ব্যবসায় পরিণত হয়েছে

Next Post
বাংলাদেশের রাজনীতি এখন ব্যবসায় পরিণত হয়েছে, বিশ্লেষক মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাষা সংগ্রামী ৬: একুশের চেতনায় প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতি এখন ব্যবসায় পরিণত হয়েছে

শেরপুরের বীর প্রতীক জহুরুল হক মুন্সী, মৃত্যুর খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরের বীর প্রতীক জহুরুল হক মুন্সী মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT