চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদানি ইস্যুতে মুখ খুললেন ভারতের অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:55 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, অর্থনীতি, আন্তর্জাতিক
A A
ভারতের অর্থমন্ত্রী ও প্রধান বিচারপতির মুখোমুখি আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, আদানির এফপিও প্রত্যাহার হতেই পারে। তাতে ভারতের শেয়ার বাজারের ভাবমূর্তিতে কোনো প্রভাব পড়বে না। এর পাশাপাশি তিনি জানান, সরকারের নিয়ন্ত্রকরা স্বাধীনভাবে এই বিষয়টি দেখছেন।

শনিবার মুম্বাইতে ২০২৩-২৪ অর্থবছরে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় এই বিষয়ে মুখ খোলেন অর্থমন্ত্রী। হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

নির্মলা সীতারামন বলেন, ‘এই প্রথম কোনো এফপিও ফিরিয়ে নেওয়া হলো, এমনটা কিন্তু নয়।’

আদানি গ্রুপে বিনিয়োগ করা এলআইসি’র পরিস্থিতি বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এলআইসি নিজেরাই কোম্পানিটির (আদানি) সাথে তাদের সর্ম্পক ও পরিস্থিতি বিষয়ে বিবৃতিতে জানিয়েছে। তাতে বলা হয়, আদানি গোষ্ঠীতে তাদের মোট সম্পদের ১%-এরও কম বিনিয়োগকৃত আছে। সেটি এখনও লাভজনক অঙ্কেই রয়েছে।’

বুধবার আদানি এন্টারপ্রাইজেস তাদের ফলোঅন পাবলিক অফার (FPO) প্রত্যাহার করে। সম্পূর্ণ সাবস্ক্রাইব হওয়া সত্ত্বেও, বাজার পরিস্থিতির কারণে এফপিও বাতিল করা হয়। এর মাধ্যমে প্রায় ২০ হাজার কোটি টাকা তোলার পরিকল্পনা ছিল আদানি এন্টারপ্রাইজেসের।

এই বিষয়ে ইউটিউবে ব্যাখা দেন খোদ চেয়ারম্যান গৌতম আদানি। বৃহস্পতিবার তিনি জানান, শেয়ারের বর্তমান অবস্থায় এই এফপিও নিয়ে যাওয়াটা নৈতিকভাবে সঠিক হতো না। তাই বিনিয়োগকারীদের স্বার্থের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গের গবেষণা প্রতিবেদন প্রকাশের পরে গত ১০ দিনে মোট ১১ হাজার ৮০০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ৯ লক্ষ ৭৩ হাজার ৪০১ কোটি টাকা) হারিয়েছে গৌতম আদানির মালিকাধীন আদানি গোষ্ঠী। সব মিলিয়ে গত এক সপ্তাহে আদানিদের ক্ষতির পরিমাণ আকাশছোঁয়া।

Tags: আদানি
Previous Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১২৭

Next Post

হাথুরুসিংহের কাছে নিশ্চয়ই জাদুর কাঠি আছে: কোচ সালাউদ্দিন

Next Post
বাংলাদেশ ক্রিকেট কোচ সালাউদ্দিনের ছবি, ক্যাপশনে জাদুর কাঠির উল্লেখ নেই. Channel i News - চ্যানেল আই নিউজ

হাথুরুসিংহের কাছে নিশ্চয়ই জাদুর কাঠি আছে: কোচ সালাউদ্দিন

তথ্যমন্ত্রীর ঢাকায় পাকিস্তানিদের আত্মসমর্পণের ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির সমাবেশের উদ্দেশ্য দেশে বিশৃঙ্খলা তৈরি করা: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT