চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৭ সালের মধ্যে দিনাজপুর-ঢাকা বুলেট ট্রেন: হুইপ ইকবাল

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
6:19 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2023
in জনপদ, দিনাজপুর
A A
হুইপ ইকবাল, বাংলাদেশি রাজনীতিবিদ, পাঞ্জাবি পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় এলে ২০২৭ সালের মধ্যে দিনাজপুর-ঢাকা রুটে বুলেট ট্রেন চালু হবে। প্রধানমন্ত্রী নিজে এই প্রতিশ্রুতি দিয়েছেন।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, প্রধান মন্ত্রী যা প্রতিশ্রুতি দেন তাই করেন। তার প্রমাণ, বাংলাদেশে এখন মেট্রোরেল চলাচল করছে, পাতালরেলের কাজ চলছে।

ইকবালুর রহিম বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন কোনো সাংবাদিকের উন্নয়ন হয়নি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের জন্য আলাদাভাবে ভাবছেন। বর্তমানে সাংবাদিকরা সহযোগিতা পাচ্ছেন। অসুস্থ সাংবাদিকদের সহযোগিতার ব্যবস্থা হচ্ছে। কোনো সাংবাদিক মারা গেলে ভবিষ্যতে তাদের পরিবারকে অনুদান দেয়া হবে।

তিনি বলেন, দেশ ডিজিটাল হয়েছে। আমরা এখন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি, সাংবাদিকরা ইতোমধ্যেই স্মার্ট হয়ে গেছেন। সাংবাদিকরা এখন যেসব কাজ করছেন তা স্মার্ট বাংলাদেশের অংশ। দিনাজপুরে আইটি ইনকিউবেটর চালু হলে দিনাজপুরবাসী ও সাংবাদিকরা উপকৃত হবেন। পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতে হবে সরকারের প্রতি। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে সাংবাদিকদের কাজ করতে হবে।

দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্ট ও সাধারণ সম্পাদক শাহীন হোসেন প্রমুখ।

পরে বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত ১০ সাংবাদিকের হাতে তিনি অনুদানের চেক বিতরণ করেন।

Tags: বুলেট ট্রেনহুইপ
Previous Post

অবৈধভাবে ইতালি যেতে ভূমধ্যসাগরে নারী-শিশুসহ ১০ জনের মৃত্যু

Next Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১২৭

Next Post
শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১২৭

ভারতের অর্থমন্ত্রী ও প্রধান বিচারপতির মুখোমুখি আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আদানি ইস্যুতে মুখ খুললেন ভারতের অর্থমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT