চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন তেলুগু ছবির কিংবদন্তী নির্মাতা কে বিশ্বনাথ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:56 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2023
in বিনোদন
A A
বিশ্বনাথ, তেলুগু ছবির কিংবদন্তী নির্মাতা, স্মৃতিচারণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত হয়েছেন তেলুগু ছবির কিংবদন্তী নির্মাতা কে বিশ্বনাথ। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) তিনি তার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

জানা গেছে, বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। এদিন তিনি তার হায়দরাবাদের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার নির্মিত অন্যতম জনপ্রিয় ছবিগুলোর মধ্যে আছে ‘শঙ্করভরানাম’, ‘সাগর সঙ্গমাম’, ‘স্বাতী মুথ্যাম’ ইত্যাদি। তিনি পাঁচবার জাতীয় পুরস্কার পেয়েছেন।

মাদ্রাসের ভহিনি স্টুডিওতে অডিওগ্রাফার হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন কে বিশ্বনাথ। কিছুদিন এই কাজ করার পর তিনি পরিচালনার দিকে সরে আসেন। আদূর্থি সুব্বা রাওয়ের সঙ্গে থেকে তিনি পরিচালনার কাজ শেখেন এবং করতে থাকেন। ১৯৫১ সালে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেন তিনি। তার প্রথম ছবি ছিল ‘পাতাল ভৈরবী’।

১৯৬৫ সালে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ‘আত্মা গৌরবাম’ ছবির হাত ধরে। এই ছবিটি নন্দী পুরস্কার পায়। এরপর ১৯৮০ সালে মুক্তি পাওয়া ‘শঙ্করভরানাম’ ছবির কারণে তিনি গোটা দেশে পরিচিতি পান। ছবিটি সর্বত্র দারুণ সফলতা অর্জন করে। কর্ণাটক এবং পাশ্চাত্য সঙ্গীতের মধ্যে যে তফাৎ আছে সেটাকে এখানে তুলে ধরা হয়েছে।

‘শঙ্করভরানাম’ ছবিটি চারটি জাতীয় পুরস্কার পায়। এই ছবিটিকে পরবর্তীতে হিন্দিতে রিমেক করা হয়। নাম দেওয়া হয় ‘সুর সঙ্গম’। সেই ছবিটিও কে বিশ্বনাথ পরিচালনা করেন।

‘শঙ্করভরানাম’ ছবির সাফল্যের পর একই ঘরানার একাধিক ছবি তৈরি করেন কে বিশ্বনাথ। তার মূল লক্ষ্য ছিল এমন ছবি যেখানে শিল্প, গান, ইত্যাদি আছে। সেই কারণেই তিনি তখন এক এক করে ‘সাগর সঙ্গমাম’, ‘স্বাতী কিরনাম’, ‘স্বর্ণ কমলম’ মত ছবি নির্মাণ করেছিলেন।

তার ‘স্বাতী মুথ্যাম’ ছবিটিতে কমল হাসানকে দেখা গিয়েছিল। এটি ১৯৮৫ সালে মুক্ত পেয়েছিল। এই ছবিটি সেরা বিদেশি ভাষার ছবি হিসেবে অস্কারের জন্য মনোনীত হয়েছিল।

১৯৭৯ সালে সরগম ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেছিলেন কে বিশ্বনাথ। এছাড়া তার পরিচালিত একাধিক হিন্দি ছবির মধ্যে আছে ‘কামচোর’, ‘শুভ কামনা’, ‘জাগ উঠা ইনসান’ ইত্যাদি। তিনি রাকেশ রোশনের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন বলিউডে।

১৯৯২ সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পান এবং ২০১৭ সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হন। আট বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান। তবে কেবল পরিচালনা নয়, অভিনয়ও করতেন তিনি। তেলুগু, তামিল মিলিয়ে তিনি প্রায় ২৪টি ছবিতে অভিনয় করেছিলেন।

Tags: তেলেগু
Previous Post

যুক্তরাষ্ট্রের আকাশে চীনের গুপ্তচর বেলুন

Next Post

বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ

Next Post
শহীদ কামারুজ্জামানের সমাধিতে বঙ্গবন্ধুর ম্যুরাল ও শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ

ফুটবল তারকা লিওনেল মেসি হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ বিশ্বকাপেও খেলতে পারেন মেসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT