চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবির ৩ শিক্ষককে ‘উড়ো চিঠিতে হুমকি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:11 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ঢাকার শহীদ মিনার, সবুজ উদ্যানের মাঝে অবস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রুবেল হোসাইন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে ‘উড়ো চিঠি’র মাধ্যমে গালাগাল ও দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকরা থানায় সাধারণ ডায়েরি করেছেন।

ওই তিন শিক্ষক হলেন-বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. স্বাধীন সেন, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আনিছা পারভীন ও অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নিলোর্মী।

তিন শিক্ষকের সাথে কথা বলে জানা যায়, মাধ্যমিক পর্যায়ের ইতিহাস বইসহ অন্যান্য বই লেখার সাথে জড়িত থাকায় তাদের কাছে অনেকগুলো উড়ো চিঠি এসেছে। বিশেষ করে মেসেঞ্জার, মেইল ও হোয়াটসঅ্যাপে তাদেরকে গালাগাল ও মারধরের হুমকি দেওয়া হয়।

ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আনিছা পারভীন বলেন, ‘আমাকে মেসেঞ্জার এবং মেইলে গালাগালি করছে, হুমকি দিচ্ছে। অথচ ওই পুস্তক তো লিখেছি ১১ জন মিলে। কেউ জানেও না যে কে কতটুকু লিখেছে। সমাজবিজ্ঞান অংশে কোনো দোষ থাকলেও আমরাই গালি খাচ্ছি। আমরা তো ইতিহাসের শিক্ষক, ইতিহাস অংশ লিখেছি। আমরা তিনজন ইতিহাস অংশটুকু লিখেছি। সমাজবিজ্ঞান অংশটুকু লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ অন্যান্যরা। স্বাধীন সেন, আমি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেবাশীষ কুমার কুণ্ডু এরাই বেশি আক্রমণের শিকার হচ্ছি। স্বাধীন ভাইয়ের কাছে উড়ো চিঠি এসেছে, আমাকে মেইল করেছে এবং মেসেঞ্জারে প্রচণ্ড গালাগালি করে বলে প্রথমবারের মতো ফেসবুক ব্লক করে দিয়েছি।’

তিনি আরও বলেন, আমরা থানায় সাধারণ ডায়েরি করেছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছি। শিক্ষামন্ত্রীও বিশ্ববিদ্যালয়কে আমাদের নিরাপত্তা দেওয়ার কথা বলেছেন। বিশ্ববিদ্যালয় আমাদের যাওয়া-আসার জন্য প্রক্টরিয়াল গাড়িরও ব্যবস্থা করেছে। কিন্তু আমি এমনিতেই যাওয়া আসা করি, যা হয় হবে।

অধ্যাপক শরমিন্দ নিলোর্মীও হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে জানতে অধ্যাপক স্বাধীন সেনের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।

অন্যদিকে এ ঘটনায় আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে।

জাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক এম শামীম কায়সার সাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগের কথা জানানো হয়। এতে উক্ত ঘটনার যথাযথ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

Previous Post

জাবি’তে পাখি মেলা শুক্রবার

Next Post

আইএমএফ থেকে ঋণের প্রথম কিস্তি পেল বাংলাদেশ

Next Post
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের লোগো, বিশ্ব অর্থনৈতিক সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

আইএমএফ থেকে ঋণের প্রথম কিস্তি পেল বাংলাদেশ

দুই বন্ধু হাসিমুখে, sunglasses পরা, একসঙ্গে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পলাশকে নিয়ে 'বেস্ট শট' খেলার অপেক্ষায় অমি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT