চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহেশখালীতে ডাকাতির শিকার ১৬ জেলে উদ্ধার, ৩ জলদস্যু আটক

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
10:47 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
মহেশখালীতে ডাকাতির শিকার ১৬ জেলে উদ্ধার, ৩ জলদস্যু আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের মহেশখালীতে আগ্নেয়াস্ত্রসহ ৩ জলদস্যুকে আটক করেছে পুলিশ। এসময় ডাকাতির শিকার হওয়া ১৬ জন জেলেকে উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত দিনভর অভিযান চালিয়ে উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা গ্রামে তাদের আটক করা হয়।

আটককৃত জলদস্যুরা হলেন- কুতুবজোম ইউনিয়নের তাজিয়া কাটা গ্রামের জাফরের পুত্র মো. কায়সার (১৯), আবদুল মালেকের পুত্র সোনা মিয়া (১৯) এবং ঘটিভাঙ্গা গ্রামের মকবুল আহমদের পুত্র তারেক (২৬)। তাদের কাছ থেকে ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ১টি দেশীয় তৈরি এলজি, ২টি ধারালো কিরিস, ১টি দা, ১০টি মোবাইল ফোন, ২টি হাতঘড়ি, ফিশিং বোটের ইঞ্জিনের সেল্ফ উদ্ধার করে পুলিশ।

জলদস্যু আটকের বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মীর আবদুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার ভোর রাতে মোবাইল ডিউটি করার সময় পুলিশের কাছে খবর আসে ঘটিভাঙ্গা এলাকার একটি ঘরে ডাকাত সদস্যরা অবস্থান করছে। সেই তথ্যের ভিত্তিতে মহেশখালী থানা পুলিশের একটি দল অভিযান উক্ত এলাকায় অভিযান চালায়। দিনব্যাপী অভিযানে অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করা হয়। এসময় তাদের কবল থেকে ১৬ জন জেলে ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আটককৃত ডাকাতরা ট্রলার ডাকাতি করেছে বলে স্বীকার করে।

তিনি আরও জানিয়েছেন, ২৯ জানুয়ারি রাত ৯টায় কক্সবাজারের নাজিরারটেক সংলগ্ন নদী থেকে জনৈক শাহাত হোছেনের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার মাঝিমাল্লাসহ নিখোঁজ হয়ে যায়। পরে গতকাল ১ ফেব্রুয়ারি ট্রলার মালিক কক্সবাজার সদর থানায় একটি জিডি দায়ের করে। আটককৃত ডাকাতরা এই বোটটি ডাকাতি করেছে বলে স্বীকার করে এবং তাদের কাছ থেকে তথ্য পেয়ে ওই ট্রলারের ১৬জন জেলেকে সোনাদিয়া চ্যানেল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

Tags: আগ্নেয়াস্ত্রমহেশখালী
Previous Post

জলাভূমি ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ: পরিবেশমন্ত্রী

Next Post

জাবি’তে পাখি মেলা শুক্রবার

Next Post
তিনজন ব্যক্তি পাখি দেখার জন্য টেলিস্কোপ ব্যবহার করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাবি’তে পাখি মেলা শুক্রবার

ঢাকার শহীদ মিনার, সবুজ উদ্যানের মাঝে অবস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাবির ৩ শিক্ষককে ‘উড়ো চিঠিতে হুমকি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT