চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে বহুতল ভবনের আগুনে নারী-শিশুসহ কয়েকজন হতাহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:12 পূর্বাহ্ন 01, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বহুতল ভবনে অগ্নিকাণ্ড, আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খন্ডে একটি বহুতল ভবনে আগুন লেগে ১০ জন মহিলা এবং ৩ জন শিশুসহ অন্তত ১৪ জন মারা গেছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ব্যস্ততম এই এলাকার জোরাফটকের ১৩ তলা আর্শিবাদ টাওয়ারে এই আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা বলেন, “ঝাড়খন্ড রাজ্যের ধানবাদ এলাকার একটি ভবনে বিয়ের অনুষ্ঠান চলছিল যখন আগুন লেগে যায়। এ ঘটনায় প্রায় ১২ আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোনো ব্যক্তি আটকে আছে কিনা তা খুঁজে বের করার জন্য অনুসন্ধান অভিযান চালানো হয়েছে। অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজ শেষ হয়েছে।”

গত চার দিনে একই এলাকায় এটি দ্বিতীয় অগ্নিকাণ্ডের ঘটনা। এর আগে গত শনিবার একটি বেসরকারি হাসপাতালে আগুন লেগে পাঁচজনের মৃত্যু হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনাকে অত্যন্ত হৃদয় বিদারক বলে বর্ণনা করে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন টুইট করেছেন।
তিনি বলেন, “জেলা প্রশাসন যুদ্ধ অভিযানের মতো করে কাজ করছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে ঘটনাটি পর্যবেক্ষণ করছি।”

তবে কোথা থেকে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি।

Tags: অগ্নিকাণ্ডঝাড়খণ্ডভারত
Previous Post

শুরু হচ্ছে প্রাণের বইমেলা

Next Post

চাঁপাইনবাবগঞ্জে উপনির্বাচন: ভোটগ্রহণ হচ্ছে ইভিএমে

Next Post
চাঁপাইনবাবগঞ্জে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে ইভিএমে. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁপাইনবাবগঞ্জে উপনির্বাচন: ভোটগ্রহণ হচ্ছে ইভিএমে

চেলসিতে রেকর্ড ট্রান্সফারে বিশ্বকাপজয়ী এনজো ফের্নান্দেজের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ড ট্রান্সফারে চেলসিতে বিশ্বকাপজয়ী এনজো ফের্নান্দেজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT