চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান ও রাশিয়ার ব্যাংকিং কার্যক্রম শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:21 পূর্বাহ্ন 31, জানুয়ারি 2023
in অর্থনীতি, আন্তর্জাতিক
A A
পুতিন ও রাহানি বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিজেদের মধ্যে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে ইরান ও রাশিয়া। বাণিজ্য এবং আর্থিক লেনদেন বৃদ্ধি করতে ইরান ও রাশিয়া একে অপরের সাথে তাদের আন্ত:ব্যাংক যোগাযোগ ব্যবস্থা শুরু করেছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করেছে।

সোমবার ইরানের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর মহসেন করিমি বলেন, ইরানের ব্যাংকগুলো এবং রাশিয়ার ব্যাংকগুলোর সাথে সুইফট বিনিয়োগ ব্যবস্থা ব্যবহারের আর প্রয়োজন পড়বে না। প্রায় ৭০০টি রুশ ব্যাংক এবং অন্যান্য ১৩টি দেশের ১০৬টি ব্যাংক এই ব্যবস্থায় যুক্ত হবে।

তবে বিদেশি এই ব্যাংকগুলোর নাম এখনও বলেননি ইরানের গভর্নর।

২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি থেকে সরে যাওয়ার পরে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র দেশটির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পর তেহরান বেলজিয়াম-ভিত্তিক সুইফট ফাইন্যান্সিয়াল মেসেজিং সার্ভিস থেকে সরে এসেছে।

গত বছর রাশিয়া ইউক্রেইনে আগ্রাসন শুরু করার পর কয়েকটি রুশ ব্যাংকের উপরও একইরকম নিষেধাজ্ঞা আরোপ হয়। এই যুদ্ধ শুরুর পর থেকেই তেহরান এবং মস্কো ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় রোববার ইরান ও রুশ কর্মকর্তাদের মধ্যে একটি সহযোগিতামূলক স্মারকলিপি স্বাক্ষরের মধ্য দিয়ে রাশিয়া ও অন্যান্য ১৩টি দেশের সঙ্গে ইরানের ব্যাংকিং বিনিময় সহযোগিতার সূচনা হয়েছে।

Previous Post

বাংলাদেশকে আইএমএফের ৪৫০ কোটি ডলার ঋণ অনুমোদন

Next Post

অবশেষে মেয়ের মুখ দেখালেন প্রিয়াঙ্কা

Next Post
প্রিয়াঙ্কা তার মেয়ের সঙ্গে হাসিমুখে দেখা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অবশেষে মেয়ের মুখ দেখালেন প্রিয়াঙ্কা

উচ্চ আকাশে দুটি এফ-১৬ যুদ্ধবিমান উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেবে না যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT