চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার মাথায় হাত রাখার আর কেউ থাকলো না: রাখি সাওয়ান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:16 অপরাহ্ন 29, জানুয়ারি 2023
in বিনোদন
A A
রাখি সাওয়ান্তের সঙ্গে অন্য একজনের ছবি, উভয়ই হাসছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বেশ কিছুদিন ধরেই নেটদুনিয়ায় ক্যানসার আক্রান্ত মায়ের জন্য সবার কাছে প্রার্থনা করার অনুরোধ করছিলেন রাখি সাওয়ান্ত। কিন্তু শেষমেশ আর রক্ষা হলো না। মা হারালেন রাখি।

দীর্ঘ তিন বছর ধরে রাখির মা (জয়া ভেদা) ভুগছিলেন ব্রেন টিউমার এবং মারণরোগ ক্যানসারে। ভর্তি ছিলেন মুম্বাইয়ে টাটা ক্যানসার হাসপাতালের আইসিইউতেও। কিন্তু চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে অবশেষে শনিবার (২৮ জানুয়ারি) মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

এদিন হাসপাতালের বাইরে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় প্রাক্তন ‘বিগ বস’ তারকা রাখিকে। মায়ের মৃত্যুর পর শোকে কাতর হয়ে স্বামী আদিল দুরানিকে খুঁজছিলেন অভিনেত্রী। বন্ধু বান্ধবরা তাঁকে সামলানোর চেষ্টা করছিলেন। যদিও রাখি তখন সান্ত্বনা দেওয়ার ঊর্ধ্বে ছিল।আলোকচিত্রীদের সামনেও প্রলাপ বকে চলছিলেন রাখি। তাঁর হাউহাউ করে কান্নার সেই মুহূর্ত এখনো ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

ইতিমধ্যে রাখি তাঁর মায়ের সঙ্গে পুরনো এক ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যায় জয়ার মৃত্যুর আগের পরিস্থিতি। হাসপাতালের শয্যায় নাকে নল গোঁজা জয়াকে নিথর শুয়ে থাকতে দেখা যায়। পাশে মাটিতে বসেই কেঁদে চলেছেন কন্যা রাখি।

সেই ভিডিও শেয়ার করে রাখি লিখেছেন, “আমার মাথায় আর কোন দিন হাত রাখবে না মা। আমার সব শেষ হয়ে গেল। আর কিছু হারানোর নেই। কোথায় যাব আমি এবার, কী করব? মা তোমায় খুব ভালবাসি… মিস করছি খুব।” রাখির সেই পোস্টে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন বলিউড সতীর্থরা। রবিবার (২৯ জানুয়ারি) মায়ের শেষকৃত্য হবে বলে জানান রাখি।

সূত্র: বলিউড হাঙ্গামা

Tags: ক্যানসার আক্রান্তরাখি সাওয়ান্ত
Previous Post

কেজিএফ-কে টেক্কা দিয়ে ভারতে দ্রুততম ২০০ কোটির রেকর্ড গড়লো ‘পাঠান’

Next Post

১৭ বছর পলাতক থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Next Post
আসামি পুলিশের পাহারায় আদালত ভবনে প্রবেশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৭ বছর পলাতক থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিপুণের ছবি, তিনি বাংলার একজন জনপ্রিয় অভিনেত্রী।. Channel i News - চ্যানেল আই নিউজ

হিন্দি সিনেমা দিয়ে ব্যবসা করা আমাদের টার্গেট না: নিপুণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT