চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দশ বছরে প্রথম সফল ছবি’, শাহরুখকে কটাক্ষ কঙ্গনার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:28 অপরাহ্ন 28, জানুয়ারি 2023
in বিনোদন
A A
শাহরুখ খান ও কঙ্গনা রানাউত ছবি, বলিউডের আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পাঠান’–ঝড়ে কাঁপছে ভারত। চার বছর পর প্রেক্ষাগৃহে ফিরেই শাহরুখের ছবিটি রেকর্ডের পর রেকর্ড গড়ছে। ‘পাঠান’-এর প্রশংসায় পঞ্চমুখ বলিউড, শাহরুখকে জানাচ্ছেন তারকারা। তবে বরাবরই ভিন্ন পথে হাঁটেন কঙ্গনা। টুইটারে ফিরেই শাহরুখকে কটাক্ষ করে বললেন, ‘দশ বছরে প্রথম সফল ছবি।’

বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ২০২১ সালে আজীবনের জন্য টুইটার থেকে নিষিদ্ধ হয়েছিলেন কঙ্গনা। কিন্তু দুই বছর না যেতেই এই বলিউড নায়িকার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। টুইটার অ্যাকাউন্ট ফিরে পেয়েই আবারও বিতর্কে জড়ালেন অভিনেত্রী। ‘পাঠান’ নিয়ে মন্তব্য করে শাহরুখ ভক্তদের রোষানলে পড়েছেন তিনি।’

টুইটারে ফিরেই কঙ্গনা মন্তব্য করেন, ‘বক্স অফিসে কত আয় হল তা দিয়ে ছবির গুণাগুণ বিচার হচ্ছে।’ এই মন্তব্য যে কঙ্গনা ‘পাঠান’ নিয়েই করেছেন, তা বুঝতে বাকি নেই শাহরুখ ভক্তদের।

এরপর এক ভক্ত কঙ্গনাকে মনে করিয়ে দেন, তার ‘ধকড়’ বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। প্রথম দিনে আয় করেছিল মাত্র ৫৫ লাখ রূপি। আর ‘পাঠান’-এর প্রথম দিনের আয় ১০০ কোটি রুপির বেশি।

তাৎক্ষনিক উত্তরে কঙ্গনা বলেন, ‘ধকড় ঐতিহাসিক ফ্লপ ছিল। আমি কি অস্বীকার করেছি? এই ছবিও গত দশ বছরে শাহরুখের প্রথম সফল ছবি। তার থেকেই অনুপ্রেরণা পাই। আমি আশা করি আমরাও একই রকম সুযোগ পাব যা দেশ তাকে দিয়েছে। এত কিছুর পরেও ভারত মহান।’

যারা দাবি করছেন ‘পাঠান’ ঘৃণাকে হারিয়ে দিয়ে ভালবাসা পেয়েছে, কঙ্গনা তাদের উদ্দেশে প্রশ্ন তোলেন, ‘কার ঘৃণা আর কার ভালোবাসা?’ অভিনেত্রীর মতে, ভারতের দর্শকরা টিকেট কেটে সিনেমা দেখছেন, যাদের ৮০ শতাংশই হিন্দু। অর্থাৎ দেশ এখনও ধর্ম সহিষ্ণুই আছে।

অভিনেত্রী আরও বলেন, ‘আমি বিশ্বাস করি ভারতীয় মুসলিমরা দেশপ্রেমী, আফগানের পাঠানদের মতো নয়। তাই ভারত কখনও আফগানিস্তান হবে না। পাঠান-এর মূল চরিত্রও ভারতীয় মুসলিম। চিত্রনাট্য তাই বলছে।’

তবে শেষে কঙ্গনা স্বীকার করে নেন যে ‘পাঠান’ বক্স অফিসে ভালো করছে এবং বলিউডের এই দুঃসময়ে এমন কাজ আরও হওয়া প্রয়োজন।

সূত্র: পিঙ্কভিলা

Tags: কঙ্গনাপাঠানশাহরুখ
Previous Post

ইসরায়েলে ইহুদিদের উপাসনালয়ে বন্দুক হামলায় নিহত ৭

Next Post

অ্যাওয়ার্ড নাইটে না গিয়ে যেখানে রাত কাটাবেন ওয়ার্নার

Next Post
অস্ট্রেলিয়ান ক্রিকেটার মাঠে দাঁড়িয়ে, বৃষ্টির মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাওয়ার্ড নাইটে না গিয়ে যেখানে রাত কাটাবেন ওয়ার্নার

নিহত ব্যক্তির ছবি, সম্ভবত একজন যুবক, হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় ৫ পুলিশ বরখাস্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT