চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের র‌্যালি

জাহিদ রহমান by জাহিদ রহমান
5:48 অপরাহ্ন 26, জানুয়ারি 2023
in স্বাস্থ্য
A A
চিকিৎসা সচেতনতা র‌্যালি, জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে উদ্যোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের গাইনি এন্ড অবস বিভাগের আয়োজনে র‌্যালি, সায়েন্টিফিক সেমিনার ও ‘প্যালিলোভ্যাক্স গণ-ভ্যাকসিনেশন’ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি ) সকালে রাজধানীর ধানমন্ডিস্থ ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের সামনের রাস্তায় অনুষ্ঠিত র‌্যালিতে গাইনি এন্ড অবস বিভাগের চিফ কনসালটেন্ট প্রফেসর মেজর (অব.) লায়লা আরজুমান্দ বানু, ল্যাব এইড গ্রুপের পরিচালক ডাক্তার সুচরিতা আহমেদ এবং প্রফেসর আফজালুন নেসা চৌধুরীর নেতৃত্বে বিপুল সংখ্যক তরুণ চিকিৎসক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে গণটিকা কর্মসূচির আওতায় জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধী ইনসেপ্টার ‘প্যাপিলোভ্যাক্স’ ভ্যাকসিন দেয়া হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ন করে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে সচেতনতার মাস উপলক্ষ্যে এই আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরে ল্যাব এইড হাসপাতালে ডা. মাহবুবুল ইসলাম অডিটোরিয়ামে জরায়ুমুখের ক্যান্সার নির্মূল বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে চেয়ারপার্সনের দায়িত্ব পালন করেন গাইনি এন্ড অবস বিভাগের চীফ কনসালটেন্ট প্রফেসর মেজর (অব.) লায়লা আরজুমান্দ বানু। প্যানেল বিশেষজ্ঞ হিসেবে বক্তব্য প্রদান করেন ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের গাইনি এন্ড অবস বিভাগের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর রহিমা বেগম এবং বিএসএমএমইউএর গাইনো অনকোলজিস্ট বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর সাবেরা খাতুন, গাইনি এন্ড অবস বিভাগ এবং ফার্টিলিটি সেন্টারের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর মরিয়ম ফারুকী সাথী, হিস্টোপ্যাথলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট মে. জে. (অব.) ডাক্তার মুহাম্মদ জালাল উদ্দিন এবং ল্যাবএইড কান্সার হাসপাতালের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার পারভীন আক্তার বানু।

সেমিনারে প্রফেসর আফজালুন নেসা চৌধুরী এবং ডা. মাহবুবা সারাদেশে জরায়ুমুখের ক্যান্সারের বিস্তৃতি, ঝুঁকি এবং প্রতিরোধ ও করণীয় সম্পর্কিত বিষয়গুলো তুলে ধরেন। সায়েন্টিফিক সেমিনার ও প্রশ্নত্তোর পর্ব সঞ্চালনা করেন ডা. নাহিদ সুলতানা যুথী। ইনসেপ্টার পক্ষে বক্তব্য প্রদান করেন সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার হোমায়রা ফাতেমা।

সেমিনারের বিষয় বিশেষজ্ঞরা বলেন, জরায়ু মুখের ক্যান্সার যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। কিশোরী ও তরুণীদের মাঝে ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে। মেয়েদেরকে ভ্যাকসিন নিতে উদ্ধুদ্ধ করতে হবে।

বক্তারা আরও বলেন, দেশের দরিদ্র নারীরা যাতে ভ্যাকসিন সহজে পেতে পারে সে বিষয়ে সরকার এবং বেসরকারি সংগঠনসমূহকে এগিয়ে আসতে হবে। সবাই একসাথে কাজ করতে পারলে এদেশে জরায়ু মুখের ক্যান্সার নিমূল করা সম্ভব।

দেশের প্রথম ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা গত বছর থেকে বাংলাদেশে প্রথমবারের মতো জরায়ুমুখ ক্যান্সারের ভ্যাকসিন ‘প্যাপিলোভ্যাক্স’ বাজারজাত শুরু করে। প্যাপিলোভ্যাক্স ভ্যাকসিন জরায়ুমুখ ক্যান্সার থেকে সুরক্ষা দেয়। বর্তমানে দেশে ৫ কোটিরও বেশি নারী এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে। ৯ থেকে ৪৫ বছর পর্যন্ত সকল সুস্থ নারীকে এই ভ্যাকসিন দেয়া নিশ্চিত করা গেলে বাংলাদেশ জরায়ুমুখের ক্যান্সার নির্ম‚লের পথ অনেকটাই এগিয়ে যাবে।

Tags: ইনসেপ্টাজরায়ুমুখের ক্যান্সার
Previous Post

বর্ষসেরার ‘স্যার গ্যারি সোবার্স’ ট্রফিও বাবরের

Next Post

টপ এমপ্লয়ার ২০২৩ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ

Next Post
বিএটি বাংলাদেশ টপ এমপ্লয়ার ২০২৩ স্বীকৃতি অর্জন উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

টপ এমপ্লয়ার ২০২৩ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ

বাংলাদেশ নারী ফুটবল উন্নয়ন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন বছরের উন্নয়ন সহযোগী পেল বাংলাদেশ নারী ফুটবল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT