চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিকিৎসা অনুদান পাইয়ে দিতে ঘুষ নেয়ায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
6:27 অপরাহ্ন 25, জানুয়ারি 2023
in জনপদ, দিনাজপুর
A A
ছাত্রলীগ নেতা ঘুষ নেওয়ার সময় ধরা পড়েছে, বহিষ্কার. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরের বিরামপুরে এক অসুস্থ বিধবা নারীকে সরকার থেকে ৫০ হাজার টাকা চিকিৎসা অনুদানের টাকা পাইয়ে দেওয়ার কথা বলে প্রায় ১৫ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত ছাত্রলীগ নেতা তানভীর রাজন ঢাকার একটি বেসরকারি কলেজে স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বিরামপুর উপজেলার জোতবানি ইউনিয়নের কসবাসাগরপুর গ্রামের বাসিন্দা এবং জোতবানি ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

অন্যদিকে ভুক্তভোগী আঞ্জুয়ারা খাতুন উপজেলার কাটলা ইউনিয়নের ফুলডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। স্বামী মারা গেছেন বেশ কয়েক বছর আগে। তিনি বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে কাপড় ফেরি করেন। দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের সমস্যা ও কিডনি রোগে ভুগছেন তিনি।

আঞ্জুয়ারা জানান, পাঁচ মাস আগে ছাত্রলীগ নেতা তানভীর রাজন আশ্রয়ণ প্রকল্পে তার কাছে আসেন। সেখানে এক দোকানদারের কাছে আঞ্জুয়ারার খোঁজ নিয়ে পরিচিত হয় রাজন। স্থানীয় এমপির কাছ থেকে চিকিৎসার অনুদানের ৫০ হাজার টাকা পাইয়ে দেওয়ার কথা বলেন আঞ্জুয়ারাকে। এ জন্য তিনি বিভিন্ন সময়ে আঞ্জুয়ারার কাছ থেকে এবং কাটলা বাজারে তার এক মহাজন কাপড় ব্যবসায়ীর কাছ থেকে পর্যায়ক্রমে ১৪ হাজার ৬০০ টাকা নেয়।

আঞ্জুয়ারা অভিযোগ করে বলেন, কয়েক মাস পর রাজনকে চিকিৎসা অনুদানের টাকার কথা বললে তিনি বিভিন্নভাবে টালবাহানা করতে থাকেন। পরে আমার টাকা তার কাছে ফেরত চাইলে তিনি আমাকে বিভিন্ন হুমকি দেন। আমি টাকার জন্যে তার বাড়িতে গিয়েছি। টাকার কথা বললে  তাঁর মা–বাবাও আমার সঙ্গে অনেক দুর্ব্যবহার করেন।

এ বিষয়ে রাজন জানিয়েছেন, আমি ওই নারীর কাছ থেকে কোনো ঘুষ গ্রহণ করিনি। তবে দুই মাস আগে আমি তার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম। গ্রামের কিছু মানুষ ওই নারীকে প্রভাবিত করে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।

বিষয়টি নিয়ে বিরামপুর উপজেলার ২ নম্বর কাটলা ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস আলী মন্ডল বলেন, আমার জানামতে অনুদানের টাকা পেতে কোনো ঘুষের প্রয়োজন হয় না। শুনেছি অনুদান দেয়ার নামে অসহায় মহিলার কাছে টাকা নিয়েছে। এই টাকা নেয়ার কাজটি ভালো করেননি ছাত্রনেতা রাজন।

বিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক জানান, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ওই বিধবা নারীর কাছ থেকে রাজন টাকা নিয়েছে, এমন অভিযোগ পেয়েছি।

এ নিয়ে আজ বুধবার সকালে উপজেলা ছাত্রলীগ কমিটির সদস্যদের সঙ্গে জরুরি সভা হয়েছে। সভায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই সাথে সাময়িক বহিষ্কার করা হয়েছে অভিযুক্ত ছাত্র নেতা তানভীর রাজনকে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

Tags: ছাত্রলীগদিনাজপুরবহিষ্কার
Previous Post

সরস্বতী পূজা আগামীকাল

Next Post

৪ ফেব্রুয়ারি সারাদেশে বিভাগীয় সমাবেশ করবে বিএনপি

Next Post
বিএনপি নেতারা ৪ ফেব্রুয়ারি সারাদেশে বিভাগীয় সমাবেশের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

৪ ফেব্রুয়ারি সারাদেশে বিভাগীয় সমাবেশ করবে বিএনপি

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ. Channel i News - চ্যানেল আই নিউজ

শীতার্তদের পাশে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT